তিন ভারতীয় ইঞ্জিনিয়ারকে মুক্তি দিয়েছে তালিবান, তবে কোথায় তারা?
অপহৃত হওয়া তিন ভারতীয় বন্দিকে মুক্তি দিয়েছে আফগান তালিবানরা। বদলে তাদের ১১ জন বন্দিকে ছাড়িয়ে নিয়ে গিয়েছে তারা।
অপহৃত হওয়া তিন ভারতীয় বন্দিকে মুক্তি দিয়েছে আফগান তালিবানরা। বদলে তাদের ১১ জন বন্দিকে ছাড়িয়ে নিয়ে গিয়েছে তারা। রিপোর্ট অনুযায়ী, ১১ জন তালিবান সদস্যকে মুক্তির বিনিময়ে এই তিন ভারতীয়কে তালিবানরা মুক্তি দিয়েছে। যাদের মধ্যে শেখ আবদুর রহিম ও মৌলভী আবদুর রশিদের মতো শীর্ষ তালিবান নেতারা রয়েছে বলে জানা গিয়েছে।

তবে মার্কিন প্রশাসন নাকি আফগান প্রশাসন কারা এই বন্দি বিনিময় চালিয়েছে তা স্পষ্ট নয়। প্রসঙ্গত, আফগানিস্তানের উত্তরে একটি পাওয়ার প্লান্টে কর্মরত সাতজন ভারতীয় ইঞ্জিনিয়ারকে ২০১৮ সালের মে মাসে অপহরণ করা হয়। এরপর গত মার্চে একজনকে ছেড়েও দেওয়া হয়েছিল। যদিও কোনও গোষ্ঠী এই অপহরণের দায় স্বীকার করেনি।
জানা গিয়েছে, গত শনিবার বন্দি বিনিময় প্রথা সম্পন্ন হয়েছে। যদিও আফগান প্রশাসন এই নিয়ে কোনও কথা বলতে চায়নি। তবে তালিবানরা জানিয়ে দিয়েছে, তারা তিনজন ভারতীয় বন্দিকে মুক্তি দিয়েছে। যদিও এই তিন ভারতীয় ইঞ্জিনিয়ার এখন কোথায় রয়েছেন তা এখনও স্পষ্ট নয়।
-
এলপিজি নিয়ে অযথা আতঙ্ক ছড়ালেই কড়া ব্যবস্থা! 'কোভিডের মতোই কাটিয়ে উঠব এই দুঃসময়', বললেন প্রধানমন্ত্রী মোদী -
এলপিজি নিয়ে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে আলোচনা মোদীর -
উত্তরবঙ্গে বজ্রসহ বৃষ্টির দাপট, দক্ষিণবঙ্গে আপাতত শুকনো আবহাওয়া, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট -
ভোটে কড়া নজরদারি কমিশনের, বাড়ছে অবজারভারের সংখ্যা, পুলিশের উপরেও থাকবে আলাদা পর্যবেক্ষণ -
প্রশ্নের বিনিময়ে ঘুষ মামলা, মহুয়া মৈত্রকে ঘিরে আইনি লড়াইয়ে দিল্লি হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের -
ব্রিগেডে মোদীর সভা ঘিরে ট্র্যাফিক নিয়ন্ত্রণ, শনিবার কলকাতার একাধিক রাস্তায় বিশেষ বিধিনিষেধ -
বড় পদক্ষেপ! ভারতের তৈরি বুলেট ট্রেন, কবে শুরু হবে টিকিট বুকিং? জানুন বিস্তারিত -
মোদীর সভার জন্য সব পথ মিশছে ব্রিগেডে, লাখ পাঁচেক জনসমাগমের আশায় বিজেপি নেতৃত্ব -
ব্রিগেডে মোদীর সভা ঘিরে কড়া নিরাপত্তা, ৩০০০ পুলিশ মোতায়েন, ড্রোন ছাড়াই তৈরি বিশেষ সুরক্ষা বলয় -
গিরিশ পার্কে উত্তেজনা, মন্ত্রী শশী পাঁজার বাড়ি ঘিরে ইটবৃষ্টি, তৃণমূল বিজেপি তরজা চরমে












Click it and Unblock the Notifications