Bangladesh: হিংসার আগুনে জ্বলছে বাংলাদেশ, মৃত ৯৭! বড় নির্দেশ হাসিনার, ফের পথে সেনা
Bangladesh Protest: নতুন করে ফের উত্তপ্ত বাংলাদেশ। প্রতি মুহূর্ত বাড়ছে মৃতের সংখ্যা। বাংলাদেশের সংবাদমাধ্যম 'প্রথম আলো'য় প্রকাশিত খবর অনুযায়ী, এখনও পর্যন্ত ৯৭ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে বেশির ভাগই আন্দোলনকারী বলে জানা যাচ্ছে। মৃতদের তালিকায় রয়েছে ১৪ জন পুলিশ কর্মীও।
তবে মৃতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। রাজধানী ঢাকা সহ দেশের একাধিক প্রান্তে বহু আন্দোলনকারী গুলিবিদ্ধ বলে দাবি করা হচ্ছে। এই অবস্থায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। অন্যদিকে কঠোর হাতে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দিলেন শেখ হাসিনা (Bangladesh Protest) ।

একই সঙ্গে দেশের মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানালেন। পরিস্থিতি বিবচনা করে উচ্চ পর্যায়ের একটি বৈঠক করেন প্রধানমন্ত্রী। যেখানে দেশের তিন বাহিনীর প্রধান সহ সমস্ত মন্ত্রীরা উপস্থিত ছিলেন। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গোটা দেশে যারা হিংসা চালাচ্ছেন, তারা কেউই ছাত্র নয়, জঙ্গি বলে অভিহিত করেছেন তিনি।
পাশাপাশি নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির সঙ্গে বৈঠকে আধিকারিকদের পরিস্থিতি কঠোর হাতে সামলানোর কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী হাসিনা। ইতিমধ্যে আজ রবিবার সন্ধ্যা ৬টা থেকে অনিরিদিষ্টকালের জন্য সে দেশে কার্ফ জারি করা হয়েছে বলে জানা যাচ্ছে। আর এরপরেই ফের একবার বাংলাদেশের রাস্তায় সেনা নেমেছে বলে জানা যাচ্ছে।
বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবাও। অন্যদিকে বাংলাদেশের (Bangladesh Protest) পরিস্থিতির উপর নজর রাখছে ভারত। ইতিমধ্যে বাংলাদেশের ভারতীয় হাইকমিশনের তরফে সে দেশে বসবাসকারী ভারতীয়দের জন্য অ্যালার্ট ইস্যু করেছে। একই সঙ্গে জারি করা হয়েছে আপাদকালীন নম্বরও। যে কোনও সমস্যায় সেই সমস্ত নম্বরে ফোন করে সাহায্য চাওয়া যেতে পারে বলে কমিশনের তরফে জানানো হয়েছে।
Advisory:
— India in Sylhet (@ahcisylhet) August 4, 2024
All Indian nationals including students living in the jurisdiction of Assistant High Commission of India , Sylhet are requested to be in touch with this office & are advised to remain alert.
In case of emergencies,please contact +88-01313076402@MEAIndia @ihcdhaka
বলে রাখা প্রয়োজন, সরকারি চাকরিতে মাত্রাতিরিক্ত সংরক্ষণের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা প্রথমে বিক্ষোভ দেখাতে (Bangladesh Protest) শুরু করেছিলেন। পরে সেটি ছড়িয়ে পড়ে চট্টগ্রাম, খুলনা সহ বাংলাদেশের একাধিক জায়গায়। বাংলাদেশ সুপ্রিম কোর্টের রায়ে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও নতুন একাধিক দাবিতে নতুন করে উত্তপ্ত বাংলাদেশ। আন্দোলনকারীদের দাবি, অবিলম্বে প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনাকে ইস্তফা দিতে হবে। কার্যত সরকারের পতনের দাবিয়ে উত্তাল পরিস্থিতি (Bangladesh Protest) ।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications