ইট, বিশৃঙ্খলা, আতঙ্ক, বাংলাদেশে ইসলামপন্থী জনতার হামলায় রক কনসার্ট ভেস্তে গেল, আহত ২০
বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের গৌরবময় বার্ষিকী উদ্যাপন শেষমেশ রূপ নিল ভয়াবহ অরাজকতায়। ফরিদপুর জেলা স্কুলের ১৮৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষ লগ্নে শুক্রবার গভীর রাতে রকসংগীত তারকা জেমসের কনসার্টে হামলা চালায় একদল উগ্রপন্থী। ইট, পাথর ছোড়ার ঘটনায় আহত হন অন্তত ২০ জন, যাঁদের বেশিরভাগই ছাত্র।
বাংলাদেশের 'নগর বাউল' হিসেবে খ্যাত জেমসের মঞ্চে ওঠার কথা ছিল রাত সাড়ে ন'টা নাগাদ। স্কুল চত্বরে তখন হাজার হাজার ছাত্রছাত্রী ও প্রাক্তনীদের ভিড়। কিন্তু অনুষ্ঠান শুরুর কয়েক মিনিট আগেই পরিস্থিতি বদলে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাইরে থেকে আসা একদল লোক জোর করে অনুষ্ঠানস্থলে ঢোকার চেষ্টা করে। নিরাপত্তারক্ষী ও আয়োজকেরা বাধা দিলে তারা হিংস্র হয়ে ওঠে।

এরপরই মঞ্চ ও দর্শকাসনের দিকে ছোড়া হতে থাকে ইট-পাথর। আচমকা হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা মাঠে। সামনে থাকা বহু ছাত্র ইটের আঘাতে মাথা ও হাতে গুরুতর জখম হন। কয়েকজন ছাত্র হামলাকারীদের প্রতিরোধের চেষ্টা করলেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
ক্রমশ উত্তেজনা বাড়তে থাকায় জেলা প্রশাসন হস্তক্ষেপ করে। রাত প্রায় ১০টা নাগাদ মঞ্চ থেকে আয়োজক কমিটির আহ্বায়ক ডা. মোস্তাফিজুর রহমান শামীম ঘোষণা করেন, আইনশৃঙ্খলার অবনতি ঠেকাতে প্রশাসনের নির্দেশে অনুষ্ঠান বাতিল করা হচ্ছে।
সেই ঘোষণার সঙ্গেই ভেঙে পড়ে বহু প্রত্যাশিত কনসার্ট।
হামলার মধ্যেই অল্পের জন্য রক্ষা পান জেমস। নিরাপত্তা বেষ্টনীতে তাঁকে দ্রুত স্থান থেকে সরিয়ে নেওয়া হয়। শিল্পী বা তাঁর ব্যান্ডের কেউ আহত হননি বলে জানানো হয়েছে।
অনুষ্ঠানের প্রচার ও মিডিয়া উপকমিটির আহ্বায়ক রাজিবুল হাসান খান বলেন, "সব প্রস্তুতি সম্পন্ন ছিল। কিন্তু হঠাৎ এই সহিংসতা আমাদের স্তম্ভিত করেছে। ইট ও পাথরের আঘাতে ১৫ থেকে ২৫ জন ছাত্র আহত হয়েছে।" হামলাকারীরা কারা এবং কী উদ্দেশ্যে এই কাণ্ড ঘটিয়েছে, তা এখনও স্পষ্ট নয় বলেও জানান তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, হামলাকারীরা সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিরোধিতা করছিল এছাড়াও এ ধরনের আয়োজন বন্ধের দাবি জানায়। যদিও প্রশাসনের তরফে এখনও হামলাকারীদের পরিচয় বা সংগঠনের বিষয়ে আনুষ্ঠানিক কোনও তথ্য মেলেনি। ঘটনাটি ঘিরে দেশে সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি বাড়তে থাকা অসহিষ্ণুতা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। রাতের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারের খবর মেলেনি। উল্লেখ্য, ১৮৪০ সালে ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত ফরিদপুর জেলা স্কুলের ১৮৫ বছর পূর্তি উপলক্ষে দু'দিনের বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
বৃহস্পতিবার জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত, শপথগ্রহণ ও শোভাযাত্রার মাধ্যমে উৎসবের সূচনা হয়। শুক্রবার রাতে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র ও শেষ আকর্ষণ হিসেবে জেমসের কনসার্ট যা শেষ পর্যন্ত অশান্তির ছায়ায় অসমাপ্তই থেকে গেল।
-
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
দেশের মাটিতে শেষ ম্যাচেও সপ্রতিভ মেসি, পাঁচ গোলে জয় আর্জেন্তিনার











Click it and Unblock the Notifications