হিনা রব্বানির পর বিলাওয়াল ভুট্টো, পাক বিদেশমন্ত্রীর ভারত সফরে কোন পরিকল্পনা
পাকিস্তানের প্রতিনিধি হিসেবেই ভারতে বহু বছর পর পা রাখতে চলেছেন কোনও মন্ত্রী। পাক বিদেশমুন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি ভারতে আসছেন মে মাসের ৪ এবং ৫ তারিখে। পাক প্রধানমন্ত্রী শাহবাদ শরিফের প্রতিনিধি হয়েই আসছেন তিনি।
বিলাওয়াল ভুট্টোর এই ভারত সফরে আসাকে একেবারেই সাদামাঠা ভাবে ভাবতে নারাজ ওয়াকিবহাল মহল। এর আগে ২০১১ সালে পাক বিদেশমন্ত্রী হিসেবে হিনা রব্বানি খার ভারতে পা রেখেছিলেন। তারপরে ২০২৩ সালে আসছেন পাকিস্তানের দ্বিতীয় বিদেশমন্ত্রী বিলাওল ভুট্টো।

পাক প্রধান মন্ত্রী নওয়াজ শরিফের প্রতিনিিধ হয়েই গোয়ার এসইও বৈঠকে যোগ দেবেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য শাহবাজ শরিফের দাদা নওয়াজ শরিফ ২০১৪ সালে ভারতে এসেছিলেন। সেসময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে এসেছিলেন তিনি। নওয়াজ শরিফকে সরিয়ে ক্ষমতায় বসেছিলেন ইমরান খান। তারপরে আবার ইমরান জমানার অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রীর আসনে বসেছেন শাহবাজ শরিফ।
তাঁর জমানায় চরম দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছে গোটা দেশ। মুদ্রাস্ফীতি চরম আকার নিয়েছে। এক প্রকারে দেউলিয়া হয়ে গিয়েছে পাক সরকার। অন্যদিকে ইমরান খানকে গ্রেফতার করতে মরিয়া শাহবাজ সরকার। চরম অস্থিরতা তৈরি হয়েছে পাকিস্তানে। বিলাওয়াল ভুট্টোর পরিবারের সঙ্গেও ভারতের যোগ রয়েছে।

বিলাওয়াল ভুট্টো জারদারি বেনজির ভুট্টোর ছেলে। একসময় বেনজির ভুট্টো পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। তাঁর পরিবারের সঙ্গে নেহরু পরিবারের সুসম্পর্ক ছিল। পাকিস্তানের প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য বিলাওয়াল ভুট্টো। কাজেই তাঁর ভারত সফরে আসায় কোনও পরিকল্পনার আঁচ রয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
গত জানুয়ারি মাসে পাকিস্তানে আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছিল এসইও বৈঠকের জন্য। শাহবাদ শরিফ ভারতের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দেওয়ার পরের দিনই এই চিঠি পাঠানো হয়। পরের দিন আবার অবস্থান বদলে তিনি বলেছিলেন কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার না করা পর্যন্ত ভারতের সঙ্গে কোনও আলোচনায় বসবেন না তিনি। তারপরেই আবার বিলাওয়াল ভুট্টোর ভারত সফরের খবরে জল্পনা শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে নওয়াজ শরিফ উপস্থিত থাকলেও মোদী আসার পর থেকে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে। পাকিস্তানে সার্জিকাল স্ট্রাইক থেকে শুরু করে এয়ার স্ট্রাইক পর্যন্ত করা হয়েছে। ২০১৯ সালে ফেব্রুয়ারি মাসে পুলওয়ামা হামলার পর পাকিস্তানের বালাকোটে সার্জিকাল স্ট্রাইক করে ভারত। তার আগে অবশ্য সম্পর্কের উন্নতির জন্য ২০১৫ এবং ২০১৬ সালে দফায় দফায় ২ দেশের মধ্যে বৈঠক হয়েছে। কিন্তু উরিতে হামলার পরেই সব আলোচনা ভেস্তে যায়। পাকিস্তানকে জবাব দিয়ে পাল্টা সার্জিকাল স্ট্রাইকত করে ভারত।
এদিকে আবার বিলাওয়াল ভুট্টো আন্তর্জাতিক মঞ্চে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সমালোচনা করেছিলেন। রাষ্ট্রপুঞ্জের সভায় তিনি বলেছিলেন প্রধানমন্ত্রী মোদীর কারণে ভারতে সংখ্যা লঘুরা ভাল নেই। তারপরেও এই নিয়ে সরব হয়েছিল ভারত। পাল্টা জবাবও দিয়েছিল ভারত। সেই বিদেশমন্ত্রীই এবার ভারতে আসছেন। এটা যে নিছক এসইও বৈঠকে যোগ দেওয়া হবে না তা নিশ্চিত বলে মনে করছে রাজনৈতিক মহল।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications