ইন্দোনেশিয়ায় দেড় সপ্তাহের মধ্যে একই স্থানে দ্বিতীয়বার ভয়ানক কম্পন, রিখটার স্কেলে মাত্রা ৬.৩
ইন্দোনেশিয়ায় একই স্থানে দ্বিতীয়বার ফের ভয়াবহ কম্পন। যার জেরে ছড়াল আতঙ্ক। লমবক নামে এই দ্বীপ ৫ অগাস্ট ভয়াবহ ভূমিকম্পের সাক্ষী হয়েছিল।
ইন্দোনেশিয়ায় একই স্থানে দ্বিতীয়বার ফের ভয়াবহ কম্পন। যার জেরে ছড়াল আতঙ্ক। লমবক নামে এই দ্বীপ ৫ অগাস্ট ভয়াবহ ভূমিকম্পের সাক্ষী হয়েছিল। যাতে এখনও পর্যন্ত ৪৬০ জনের মৃত্যু হয়েছে। প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা দ্বীপ। রবিবার লমবক দ্বীপে যে কম্পন অনুভূত হয়েছে রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৬.৩। এখন পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। তবে কয়েক জনের মাথা ও শরীরের বিভিন্ন অংশে চোট আছে বলে জানা গিয়েছে।

মার্কিন জিওলজিক্যাল সংস্থা ইউএসজিএস-এর মতে এবার লমবক দ্বীপে এই কম্পনের কেন্দ্র ছিল পূর্বাংশের সেমবালুনলাওয়াং-এর উত্তর-পূর্বের ভূ-স্পৃষ্ট থেকে ৭.৯ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের জেরে আতঙ্ক এতটাই চরমে ওঠে যে লোকজন দৌঁড়ে মাঠে গিয়ে দাঁড়িয়ে পড়েন।
জানা গিয়েছে যেখানে ভূমিকম্পের কেন্দ্রবিন্দু তা হল লমবক দ্বীপের মাউন্ট রিনজানির উপত্যকা। এই ভূমিকম্পের পরে নাকি আরও একবার কম্পন অনুভূত হয়। কম্পনের তীব্রতা এদিন এতটাই তীব্র ছিল যে আশপাশের দ্বীপেও তা অনুভূত হয়। লমবক দ্বীপের দক্ষিণ তীব্রতা অনুভূত হয়। বালিতে এই ভূমিকম্পের জেরে আতঙ্ক ছড়ায়। পূর্ব লমবকের বাসিন্দা অগাস সেলিম জানিয়েছেন, আগের ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের জন্য ত্রাণ নিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু এদিন কম্পনের জন্য গাড়ির সামনে একটি ইলেক্ট্রিক পোল বারবার হেলে যাচ্ছিল বলে তাঁর দাবি।
ইন্দোনেশিয়া বরাবরই ভূমিকম্পন প্রবণ এলাকা। প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ার-এর উপরে অবস্থান এই দেশের। ২০০৪ সালের ইন্দোনেশিয়ায় ৯.৩- মাত্রায় ভূমিকম্পের জেরে ২২০,০০০ মানুষের মৃত্যু হয়েছিল।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications