Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আবার কোভিড ভয়, চিনের পর দক্ষিণ কোরিয়ায় দ্রুত বাড়ছে করোনা

আবার কোভিড ভয়, চিনের পর দক্ষিণ কোরিয়ায় দ্রুত বাড়ছে করোনা

সম্প্রতি করোনার তৃতীয় ওয়েভ কাটিয়ে উঠেছে ভারত৷ দেশে করোনার তৃতীয় ওয়েভের জন্য দায়ী করা হচ্ছিল করোনার নতুন স্ট্রেন ওমিক্রনকে৷ বর্তমানে দেশে দৈনিক করোনা সংক্রমণের হার দেখলে বলা যায় করোনার তৃতীয় ওয়েভ সামাল দিয়েছে ভারত৷ বিশেষজ্ঞদের অনেকেই বলেছিলেন ওমিক্রনই হয়ত করোনার শেষ ডেকে আনবে! কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে দক্ষিণ কোরিয়াতে নতুন করে করোনার দৈনিক সংক্রমণ লাগামছাড়া জায়গাতে পৌঁছে যাচ্ছে৷

দৈনিক ৬ লক্ষের বেশি সংক্রমণ দক্ষিণ কোরিয়ায়!

দৈনিক ৬ লক্ষের বেশি সংক্রমণ দক্ষিণ কোরিয়ায়!

সংবাদমাধ্যম সূত্রের খবর, বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় ৬ লক্ষেরও নতুন করোনভাইরাস কেস দেখা গিয়েছে৷ করোনার শুরু থেকে এটিই দক্ষিণ কোরিয়ায় এখন পর্যন্ত সর্বোচ্চ দৈনিক সংক্রমণ বলে জানা গিয়েছে৷ কোরিয়ার ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এজেন্সি বৃহস্পতিবার জানিয়েছে, দক্ষিণ কোরিয়ায় দৈনিক করোনা সংক্রমণ বৃহস্পতিবার রেকর্ড ৬২১৩২৮ এ পৌঁছেছে৷ যেখানে কোভিডের কারণে দৈনিক মৃত্যু ৪২৯ এ পৌঁছে গিয়েছে৷ সর্বশেষ পরিসংখ্যানে দেখা গিয়েছে দেশটিতে মাত্র একদিনে ৫৫ শতাংশ বেড়ে গিয়েছে করোনা সংক্রমণ।

দক্ষিণ কোরিয়ায় বাড়ছে করোনায় মৃত্যুর সংখ্যা!

দক্ষিণ কোরিয়ায় বাড়ছে করোনায় মৃত্যুর সংখ্যা!

নতুন সংক্রমণের সঙ্গে, দক্ষিণ কোরিয়ার সামগ্রিক কেস লোড ৮২৫০৫৯২ স্পর্শ করেছে৷ বুধবার, দক্ষিণ কোরিয়ায় দৈনিক করোনা সংক্রমণ ছিল ৪ লক্ষ ৭৭৪ টি। যদিও এই সংক্রমণের বেশিরভাগই স্থানীয়ভাবে সংক্রমিত বলে জানা গিয়েছে। সে দেশের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, দক্ষিণ কোরিয়ায় মঙ্গলবারও করোনা মহামারীর সবচেয়ে মারাত্মক দিনগুলির একটি ছিল। যেদিন প্রথমবারের জন্য দক্ষিণ কোরিয়ায় করোনায় মারা গিয়েছিল ২৯৩ জন।

চিনে নতুন করে লকডাউন!

চিনে নতুন করে লকডাউন!

সে দেশের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়েছে যে দক্ষিণ কোরিয়ার সরকার বর্তমান সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি রাখবে নাকি কিছু বাড়াবে তা শুক্রবার ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। এখনও পর্যন্ত দেশটিতে রাত্রি ১১টার পর ব্যবসায়িক কারফিউ এবং ব্যক্তিগত জমায়েতে এবল একসঙ্গে ছ'জনের আলোচনায় নিষেধাজ্ঞা রয়েছে৷ অন্যদিকে শুধু দক্ষিণ কোরিয়ায় নয়, কোভিডের আঁতুড়ঘর চিনেও নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এবং চিন সরকার নতুন করে লকডাউন এবং আংশিক লকডাউনের পথে হাঁটছে বলে জানা গিয়েছে৷

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+