১৪৪ ধারা অমান্য করে সমাবেশ, সংঘর্ষে মৃত ৮

এদিন পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে এদিন ১৪৪ ধারা জারি হওয়া বহু জায়গায় মিটিং-মিছিল করা হয়েছে। কর্মসূচিকে কেন্দ্র করেই এদিন দেশের প্রায় ২৫টি জেলা ও উপজেলায় সংঘর্ষ চলে। বক্সবাজারের চকড়িয়ায় বিজিবি ও বিএনপি সমর্থকদের মধ্যে খণ্ডযুদ্ধ বাধে। এই সময় বেশ কয়েক রাউন্ড গুলি চালায় বিজিব। বিএনপির দাবী, বিজিবির গুলিতে তাদের তিন জন কর্মী-সমর্থকের মৃত্যু হয়েছে। এই সংঘর্ষে আহত হয়েছেন সহস্র মানুষ।
চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশ, বিএনপি ও আওয়ামী লিগের মধ্যে সংঘর্ষে আরও তিন বিএনপি নেতার মৃত্যু হয়। মৃতদের নাম আরিফ (৩০), জাহাঙ্গীর (২৮), শরিফ (২৮)। মিছিলকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করলে মুহূর্তে সংঘর্ষ বেধে যায়। শুরু হয় দু'পক্ষের মধ্যে মারামারি। এ সময় পুলিশ গুলি চালায়। এতে ঘটনাস্থলে আরিফ মারা যান। এদিকে, জাহাঙ্গীর ও শরিফকে ঢাকা নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাদের।
এছাড়া নীলফামারীর জলঢাকা এলাকায় বিকালে উপজেলা সদর জলঢাকায় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরকর্মীদের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুলিশের গুলিতে মোসলেম উদ্দিন (২০) নামের এক শিবিরকর্মী নিহত ও ৫০ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেলের দিকে জামায়াত-শিবির কর্মীরা লাঠিসোটা নিয়ে মিছিল বের করলে পুলিশ জলঢাকা বাসস্ট্যান্ডের কাছে বাধা দেয়। এর পরই উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।মুহূর্তে গোটা শহর রণক্ষেত্রের রূপ নেয়। এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই খণ্ডযুদ্ধে অন্তত ৫০ জন আহত হয়েছেন। মারমুখী জামায়েত-শিবিরকর্মীরা ৩টি বাস ও ট্রাকে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শতাধিক রাবার বুলেট ও প্রায় ২০ রাউন্ড টিয়ারশেল ব্যবহার করে। গুলিবিদ্ধ অবস্থায় ৪ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মোসলেম উদ্দিন নামের এক শিবিরকর্মী মারা যায়। এ ঘটনায় গোটা শহরে অতিরিক্ত পুলিশ ও র্যাফ মোতায়েন করা হয়েছে।
কাশিয়ানী ইউনিয়ন জামায়াতের আমীর শহীদুল ইসলাম জানিয়েছেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশীমাড়িতে ২ জমায়েত শিবিরকর্মী নিহত হয়েছেন। সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী ইউনিয়ন জামায়েত নেতা হবি মোল্লা ও বিএনপি নেতা অলি মোল্লার নেতৃত্বে কাশিমাড়ী বাজারে মিছিল শুরু হয়। ওই সময় মিছিল নিয়ে যাওয়ার পথে পাশের একটি বাড়ি থেকে ইট নিক্ষেপ করা হয়। ইঁটের আঘাতে জামায়াত কর্মী শফিকুলের (৪০) মৃত্যু হয় বলে জানিয়েছেন তিনি।
-
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা! রবিবার পর্যন্ত চলতে পারে অস্থির আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
ভোটের আগেই বকেয়া ডিএ নিয়ে নয়া পদক্ষেপ, বিজ্ঞপ্তিতে পরিবর্তন করে নতুন ঘোষণা রাজ্যের -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
রাজা চাই না! ট্রাম্প বিরোধী বিক্ষোভে পথে হাজার হাজার নাগরিক -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! স্বস্তি শশী পাঁজার, কাটেনি অনিশ্চয়তা, কোন কোন প্রার্থীর ভাগ্য এখনও ঝুলে? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া?












Click it and Unblock the Notifications