নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ল যাত্রীবোঝাই বাস, মৃত ২২, আহত বহু
ভয়াবহ বাস দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু ২২ জনের! মিশরের উত্তর দাখালিয়া প্রদেশে একটি খালে পড়ে যায় বাসটি। আর সেখানেই মর্মান্তিক মৃত্যু হয় ২২ জনের। ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক
Egypt Bus Accident: ভয়াবহ বাস দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু ২২ জনের! মিশরের উত্তর দাখালিয়া প্রদেশে একটি খালে পড়ে যায় বাসটি। আর সেখানেই মর্মান্তিক মৃত্যু হয় ২২ জনের। ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

ইতিমধ্যে স্থানীয় একটি হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে বলে জানা যাচ্ছে।
অন্যদিকে ঘটনার পরেই স্থানীয় মানুষজন উদ্ধারকাজে হাত লাগায়। যদিও ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় প্রশাসনের আধিকারিকরা। জানা যাচ্ছে, বাসটি হাইওয়ে থেকে উল্টো দিকেই উত্তর দাখালিয়া অঞ্চলের আগায় মানসুরা খালে পড়ে যায়। ঘটনার পরেই ঘটনাস্থলে অন্তত ১৮ টি এ্যাম্বুলেন্স পাঠানো হয়।
দ্রুত সবাইকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। কিন্ত সেখানেই ২২ জনের মৃত্যুর খবর বলা হয়। ঘটনার পরেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল দুর্ঘটনার একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, স্থানীয় পুলিশ এবং মানুষজন সবাই মিলে উদ্ধার কাজে হাত লাগিয়েছে। শুধু তাই নয়, একের পর এক দেহ উদ্ধার করা হচ্ছে ঘাতক বাসটি থেকে।
Nineteen people were killed and six others were injured when a bus fell into a canal in northern Egypt, reports Reuters citing Health Ministry
— ANI (@ANI) November 12, 2022
স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, ঘটনার সময়ে বাসটিতে ৪৬ জন যাত্রী ছিল। যার মধ্যে একটা বড় অংশ ছাত্র ছিল বলে জানা যাচ্ছে। ফলে আহতদের মধ্যে বেশির ভাগ ছাত্র বলেই জানা যাচ্ছে। এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, মৃতদের মধ্যে বেশ কয়েকজন মহিলা রয়েছে। এছাড়াও বেশ কয়েকজন বাচ্চাও আছে।
ইতিমধ্যে মৃত এবং আহত দের জন্যে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে সে সরকারের তরফে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে কি কারণে এই দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। যদিও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে। তবে নিয়ত্ত্রণ হারিয়েই বাসটি রাস্তার পাশে খালে পড়েছে বলে মনে করা হচ্ছে।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications