Yogi Adityanath: আর্থিক ক্ষেত্রে উত্তর প্রদেশের অগ্রগতি কতটা, শীঘ্রই পর্যালোচনা বৈঠকে বসবেন যোগী
Yogi Adityanath: উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যের অর্থনীতিকে এক ট্রিলিয়ন ডলারে পৌঁছে দিতে চ্যালেঞ্জ নিয়েছেন। জানা গিয়েছে বিষয়টি নিয়ে শীঘ্রই পর্যালোচনা বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী।
সাধারণভাবে মুখ্যসচিবের স্তর-সহ বিভিন্ন স্তরে অর্থনৈতিক ফ্রন্টে রাজ্যের অগ্রগতির নিয়মিত পর্যালোচনা করা হয়। এবার এই পর্যালোচনায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উল্লেখ করা যেতে পারে উত্তর প্রদেশের জিএসডিপি ২০২১-২২ সালে ১৯.৭৪ লক্ষ কোটি টাকা থেকে ২০২২-২৩-এ ২২.৫৭ কোটি টাকায় বৃদ্ধি পেয়েছে। ২০২৩-২৪ সালের জন্য জিএসডিপি অনুমান করা হয়েছে ২৪.৩৯ লক্ষ কোটি টাকা।

রাজ্যের পরিকল্পনা বিভাগের সচিব অলোক কুমার বলেছেন, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শীঘ্রই রাজ্যকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য অর্জনে অগ্রগতি পর্যালোচনা করবেন। প্রসঙ্গত উত্তর প্রদেশ সরকার ২০২২-এর ৫ অগাস্ট ডেলয়েট ইন্ডিয়ার সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিল এবং রাজ্যের উন্নয়নের জন্য একটি রোডম্যাপ তৈরির জন্য ডেলয়েটকে পরামর্শদাতা হিসেবে নিযুক্ত করেছিল।
তবে মুখ্যমন্ত্রী এই পর্যালোচনা বৈঠকে অংশ নিলে তা হবে মুখ্যমন্ত্রী পর্যায়ের প্রথম পর্যালোচনা। অর্থনীতি বিশেষজ্ঞ প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক কুমার অখিলেন্দ্র বলেছেন, এটা স্পষ্ট যে রাজ্যের অর্থনীতি এখনও জিএসডিপি বৃদ্ধির প্রয়োজনীয় গতি নথিভুক্ত করেনি। তবে আশা করা হচ্ছে, ইউপি গ্লোবাল ইনভেস্টরস সামিট ২০২৩ এর পরিকাঠামো উন্নয়নে প্রেরণা দেবে। পাশাপাশি আগামী বছরগুলিতে জিএসডিপি বৃদ্ধি উচ্চস্তরে প্রতিফলিত হবে বলে মন্তব্য করেছেন তিনি।
এর আগে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উদ্যোগপতিদের কাছে রাজ্যে বিনিয়োগে আহ্বান জানিয়েছেন। তিনি আশ্বাস দিয়ে বলেছেন, সরকার তাঁদের নিরাপত্তা নিশ্চিত করবে। আদিত্যনাথ বলেছেন, একটা সময় ছিল যখন বিনিয়োগকারীরা উত্তরপ্রদেশে বিনিয়োগে লজ্জা পেত। কিন্তু ২০১৭-য় বিজেপি ক্ষমতায় আসার পর থেকে সব বদলে গিয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেছেন, ২০১৮ সালে প্রথম বিনিয়োগকারী সম্মেলনের সময় যখন দু-লক্ষ কোটি টাকার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, লোকেরা সরকারের সিদ্ধান্তে হেসেছিল। কিন্তু এখন উত্তর প্রদেশে ৩৮ লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব পাওয়া গিয়েছে।
-
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন











Click it and Unblock the Notifications