আইএসআইএস জঙ্গিদের নিশানায় রয়েছে কোন শহর? জেনে নিন এখানে
নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর : আইএসআইএস জঙ্গি সংগঠন ভারত সহ অন্যান্য দেশগুলির কাছে বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। রাষ্ট্রপুঞ্জে দাঁড়িয়ে তা একবাক্যে স্বীকার করে নিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা। [অসামান্য ব্রেক ডান্সার থেকে আইএস জঙ্গি সঈফ]
তবে আপনি জানেন কি কোন রাজ্য তথা শহরকে যেকোনও মুহূর্তে টার্গেট করতে পারে এই জঙ্গি সংগঠন? শুক্রবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আইএসআইএস জঙ্গি সংগঠন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। [নিজস্ব ম্যাগাজিনে ঠিক কেমন লেখা লেখে আল কায়েদা জঙ্গি সংগঠন]
জম্মু ও কাশ্মীরে যেভাবে প্রতিনিয়ত পাকিস্তানি পতাকা ও আইএস পতাকা ওড়া নিয়ে বিতর্ক বাঁধছে তাতে ভারতের মতো দেশে যে এই সংগঠনের শিকড় দিন দিন মজবুত হচ্ছে তা বলাই বাহুল্য। [ঠিক কীভাবে ২৬/১১ মুম্বই হামলা চালায় পাক জঙ্গিরা]
ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো ও নানা রাজ্যের পুলিশের সাহায্য নিয়ে একটি তালিকা তৈরি করা হয়েছে যেখানে আইএস জঙ্গিদের নিশানায় কোন কোন রাজ্য থাকতে পারে তার নাম রয়েছে। নিচের স্লাইডে ক্লিক করে দেখে নিন সেই তালিকা। [২০০৬ এর ১১ জুলাই মুম্বইয়ে ঠিক কী হয়েছিল?]

জম্মু ও কাশ্মীর
আইএস জঙ্গিদের নিশানায় সবচেয়ে প্রথমে রয়েছে কাশ্মীর উপত্যকা। যেভাবে সেখানে যখন-তখন আইএসের পতাকা উড়তে দেখা গিয়েছে তাতে সেখানে এই জঙ্গিদের আনাগোনা অনেক বেশি।

অসম
জম্মু ও কাশ্মীরের পরই রয়েছে উত্তর-পূর্বের রাজ্য অসম। প্রতিবেশী হিসাবে বাংলাদেশ থাকায় এই রাজ্যে জঙ্গিদের যাতায়াত অন্য রাজ্যের চেয়ে অবাধ। গুয়াহাটি রয়েছে জঙ্গিদের নিশানায়।

উত্তরপ্রদেশ
ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য হওয়ার সুবাদে সবসময়ই জঙ্গি নাশকতার নিশানায় থাকে উত্তরপ্রদেশ।

মহারাষ্ট্র
দেশের বাণিজ্যনগরী মুম্বইয়ে এর আগেও বহু জঙ্গি হামলা হয়েছে। তা সামলে আবার স্বাভাবিক জীবনে ফিরলেও সবসময়ই এই রাজ্য জঙ্গি নিশানায় থাকে।

পশ্চিমবঙ্গ
অসমের মতো পশ্চিমবঙ্গও যেহেতু বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত ভাগ করে রয়েছে সেজন্য আইএস জঙ্গিদের নিশানা হতে পারে বলে জানিয়েছে কেন্দ্রীয় ইন্টেলিজেন্স ব্যুরো। এরাজ্যের হাওড়া রয়েছে জঙ্গি নিশানার শীর্ষে।
-
ভোটের প্রতিশ্রুতি পূরণে নতুন উদ্যোগ, বাংলাদেশে ইমাম, পুরোহিত ও যাজকদের জন্য মাসিক ভাতা চালুর ঘোষণা -
টানা দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ জিতল মেন ইন ব্লু! মোটা অঙ্কের পুরস্কার পেল ভারত, কোন দল কত টাকা পেল? জানুন -
নজিরবিহীন ঘটনা! সিইসি জ্ঞানেশ কুমারকে হঠাতে ইমপিচমেন্ট মোশন আনছে বিরোধীরা -
'সুপ্রিম কোর্টে গিয়েছেন যখন…'! জ্ঞানেশের মন্তব্যে ক্ষোভ, পাল্টা জবাব দিলেন চন্দ্রিমা, কী বললেন? -
রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ, কেন্দ্রের কাছে বিস্তারিত নথি-সহ রিপোর্ট দিল রাজ্য -
'ভুল করলে কাউকে ছাড়া হবে না'! প্রশাসনিক বৈঠকে ডিজি বিনীত গোয়েল-সহ আধিকারিকদের সতর্ক করলেন জ্ঞানেশ -
ভোট ঘিরে কমিশনের সঙ্গে বৈঠক! SIR ইস্যুতে ক্ষোভ বামেদের, কী কী অভিযোগ ও দাবি তুলল বিরোধীরা? -
পশ্চিম এশিয়ার সংঘাতের প্রভাব, বিকল্প উৎসে তেল খুঁজতে সক্রিয় ভারত -
বিহারে ব্যর্থতার পর বাংলায় নজর তেজপ্রতাপের, বিধানসভা ভোটে লড়াইয়ের ঘোষণা -
মানবিকতার নজির শ্রীলঙ্কার, উদ্ধার হওয়া ইরানি নাবিকদের এক মাসের বিনামূল্যে ভিসা -
গ্যাস সংকটে তৎপর সরকার! পরিস্থিতি সামাল দিতে বড় পদক্ষেপ কেন্দ্রের, দেশজুড়ে জারি 'জরুরি' আইন -
ট্রাম্পের যুদ্ধ শেষের ইঙ্গিতেই চাঙ্গা শেয়ারবাজার! সেনসেক্সে বড় উত্থান, কমে গেল তেলের দাম












Click it and Unblock the Notifications