Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

(ছবি) ৯/১১-র ঢঙে আরও বড় হামলা হবে, নিজস্ব ম্যাগাজিনে হুমকি আল কায়েদার

ওয়াশিংটন, ১০ সেপ্টেম্বর : ইংরেজিতে প্রকাশিত আল কায়েদার নিজস্ব ম্যাগাজিন 'ইন্সপায়ার' প্রকাশ হওয়ার পর থেকে কার্যত কালঘাম ছুটেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রকের। কারণ সেই ম্যাগাজিনে ৯/১১ হামলাকে নিয়ে গর্ব ও উল্লাস করার পাশাপাশি ফের একবার একইরকম হামলার হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন আল কায়েদা। [ঠিক কীভাবে ২৬/১১ মুম্বই হামলা চালায় পাক জঙ্গিরা]

আগামিকাল ১৪ বছর পূর্ণ হবে মার্কিন যুক্তরাষ্ট্রে সন্ত্রাসবাদী সংগঠন আল কায়েদার আত্মঘাতী হামলার। তার কয়েকদিন আগেই জঙ্গিরা নতুন করে হুমকি দিয়েছে বলে জানিয়েছেন মার্কিন গোয়েন্দারা। [মুম্বই ধারাবাহিক বিস্ফোরণের ঘটনাপঞ্জী]

নতুন যে হামলার ছক কষা হয়েছে, তার নাম দেওয়া হয়েছে 'দ্য ব্লেসড ৯/১১ অপারেশন'। মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী আফ্রো-আমেরিকান ও সাদা চামড়ার মানুষের হাতে বৈষম্যের শিকার হওয়াদেরই খুঁজে এনে তাদের হাতে হামলা চালানো হবে। [উচ্চ শিক্ষিত ইয়াকুব মেমনের অপরাধী হয়ে ওঠার কাহিনি]

আল কায়েদার ম্যাগাজিনের এবারের মুখ্য শীর্ষক ছিল 'হত্যাকাণ্ডের ছক'। মুলসমানদের জেহাদি হতে ও মার্কিন মুলুকে সন্ত্রাসবাদী হামলা চালাতে আহ্বান দেওয়া হয়েছে ৪৫ পাতার ওই ম্যাগাজিনে। নিচের স্লাইডে দেখে নিন, ২০১০ সাল থেকে প্রকাশিত হওয়া 'ইন্সপায়ার' ম্যাগাজিনে কোন কোন বিষয় প্রকাশিত হয়েছে। [জেনে নিন 'ফাঁসির দড়ি' নিয়ে অজানা নানা তথ্য]

জানুয়ারি ২০১০

জানুয়ারি ২০১০

কীভাবে বাড়িতেই বোমা বানানো যাবে সেটাই ছিল ম্যাগাজিনের শীর্ষক প্রবন্ধ।

অক্টোবর, ২০১০

অক্টোবর, ২০১০

মার্কিন যুক্তরাষ্ট্রে হামলা চালাতে হবে, এই ছিল মূল প্রবন্ধের শীর্ষক।

নভেম্বর, ২০১০

নভেম্বর, ২০১০

মার্কিন বিমানগুলিতে বিস্ফোরক রাখার জন্য জেহাদিদের আমন্ত্রণ।

জানুয়ারি, ২০১১

জানুয়ারি, ২০১১

ফের একবার মার্কিন মুলুকে সন্ত্রাসবাদী হামলা চালানোর ডাক।

মার্চ, ২০১১

মার্চ, ২০১১

'আরব্য বসন্ত' নিয়ে শীর্ষক প্রবন্ধ।

জুলাই, ২০১১

জুলাই, ২০১১

ওসামা বিন লাদেনের মৃত্যু নিয়ে লেখা প্রবন্ধ।

সেপ্টেম্বর, ২০১১

সেপ্টেম্বর, ২০১১

ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার দশম বর্ষপূর্তি নিয়ে প্রবন্ধ।

মে, ২০১২

মে, ২০১২

নতুনভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে হামলা চালাতে হবে, এই নিয়ে জেহাদি প্রবন্ধ।

মে, ২০১২

মে, ২০১২

সেই মাসেই আর একটি সংখ্যা বের হয় যেখানে আত্মঘাতী হামলাকে গুরুত্ব দিয়ে বর্ণনা করা হয়।

মার্চ, ২০১৩

মার্চ, ২০১৩

মার্কিন যুক্তরাষ্ট্রে একাকি সন্ত্রাসী হামলার জন্য আহ্বান জানানো হয়।

মে, ২০১৩

মে, ২০১৩

বস্টন ম্যারাথনে বোমা হামলার ঘটনা সেলিব্রেট করে প্রবন্ধ বের হয়।

মার্চ, ২০১৪

মার্চ, ২০১৪

মার্কিন মুলুকে গাড়ি বোমা বিস্ফোরণের ডাক দেওয়া হয় জেহাদিদের কাছে।

ডিসেম্বর, ২০১৪

ডিসেম্বর, ২০১৪

লুকোনো বোমা কীভাবে বানাতে হয় যা এয়ারপোর্টের কড়া পাহাড়ায়ও ধরা পড়বে না, তা জানানো হয়। এছাড়া কোন বিমান সংস্থাকে টার্গেট করতে হবে সে ব্যাপারেও নির্দেশ দেওয়া হয় ওই শীর্ষক প্রবন্ধে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+