Ram Setu in Parliament: কাঠামো চিহ্নিত করা কঠিন, কিন্তু...! রাম সেতু নিয়ে সংসদে কী জবাব দিল কেন্দ্র
ভারতের মহাকাব্য রামায়নে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে রাম সেতুর কথা বলা হয়েছে। তবে তা পৌরানিক কাহিনী না ইতিহাস তা নিয়ে বিতর্ক রয়েছে। তা ছিল কিনা তার সঠিক কোনও প্রমাণ নেই। সংসদে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের তরফে এমন
ভারতের মহাকাব্য রামায়নে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে রাম সেতুর কথা বলা হয়েছে। তবে তা পৌরানিক কাহিনী না ইতিহাস তা নিয়ে বিতর্ক রয়েছে। তা ছিল কিনা তার সঠিক কোনও প্রমাণ নেই। সংসদে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের তরফে এমনটাই জানানো হয়েছে।
পাশাপাশি সরকারের তরফে এও বলা হয়েছে, সেখানে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে এমন কিছু ইঙ্গিত রয়েছে, যে কাঠামোটি সেখানে ছিল।

কেন্দ্রীয় মন্ত্রি জিতেন্দ্র সিং রাজ্যসভায় বলেছেন, রাম সেতু আবিষ্কার করার ক্ষেত্রে সরকারের কিছু সীমাবদ্ধতা রয়েছে। কেননা যে ইতিহাসে রয়েছেতা ১৮ হাজার বছরের বেশি পুরনো।সংসদে মন্ত্রী বলেছেন, ইতিহাস ঘাটলে দেখা যাবে সেতুটি প্রায় ৫৬ কিমি দীর্ঘ ছিল।
মহাকাশ প্রযুক্তি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী বলেছেন কিছু হলেও, মহাকাশ প্রযুক্তির মাধ্যমে টুকরো টুকরো ভাবে দ্বীপগুলির আবিষ্কার করা হয়েছে। সেখানে কিছু চুনাপাথরও পাওয়া গিয়েছে। তবে তা থেকে কোনওভাবেই বলা হয়েছে, সেটি সেতুর অবশিষ্টাংশ।
মন্ত্রী সঙ্গে আরও বলেছেন, দ্বীপ এবং চুনাপাথরের অবস্থানের নির্দিষ্ট পরিমাণ ধারাবাহিকতা রয়েছে। সেখান থেকে কিছু অনুমান করা হয়। মন্ত্রী বলেছেন, সেই জায়গা থেকে সঠিক কাঠামো কোনটি ছিল তা নির্ণয় করা কঠিন।
বিজেপি সাংসদ কার্তিকেয় শর্মা ভারতের অতীতের বৈজ্ঞানিক মূল্যায়ন এবং রাম সেতু নিয়ে প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নের উত্তরে মন্ত্রী সরকারের অবস্থানের কথা জানিয়েছেন। মন্ত্রী বলেছেন, এই তথ্য দিতে পেরে তিনি আনন্দিত যে কেন্দ্রের মহাকাশ প্রযুক্তি মন্ত্রক এব্যাপারে যুক্ত রয়েছে।
রাম সেতু বিষয়টি ঐতিহাসিক কোনও ঘটনা, নাকি তা পৌরানিক কাহিনীর ওপরে ভিত্তি করে তা নিয়ে বিতর্ক রয়েছে বহুদিন ধরেই। এই বিষয়টি আবার হিন্দুদের ক্ষেত্রে আবেগের জায়গাও বটে। প্রসঙ্গক্রমে উল্লেখ করা যেতে পারে, ২০২২ সালের শুরুতে অক্ষয়কুমারের একটি চলচ্চিত্রের বিষয়ও ছিল রাম সেতু।
-
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
দেশের মাটিতে শেষ ম্যাচেও সপ্রতিভ মেসি, পাঁচ গোলে জয় আর্জেন্তিনার











Click it and Unblock the Notifications