নেতাজির 'ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি'-র সৈন্যদের স্বাধীনতা সংগ্রামীর তকমা নয় কেন? প্রশ্ন সিআইসি-র
নেতাজি সুভাষচন্দ্র বসুরর নেতৃত্বাধীন 'ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি'-র সৈন্যরা কি স্বাধীনতা সংগ্রামী ছিলেন না? এই মর্মে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে জানতে চাইল কেন্দ্রীয় তথ্য কমিশন।
নয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারি : নেতাজি সুভাষচন্দ্র বসুরর নেতৃত্বাধীন 'ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি'-র সৈন্যরা কি স্বাধীনতা সংগ্রামী ছিলেন না? এই মর্মে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে জানতে চাইল কেন্দ্রীয় তথ্য কমিশন। উত্তর দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রককে নির্দেশ দেওয়া হয়েছে।[বিমান দুর্ঘটনার পর নেতাজির বেঁচে থাকার নতুন প্রমাণ সামনে এল!]
তথ্য জানার অধিকার আইনে প্রদ্যুৎ কুমার মিত্র নামে এক ব্যক্তি 'ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি'-র সৈন্যদের বিষয়ে প্রশ্ন করেছেন। এই সেনারা নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে একসঙ্গে পথ চলেছিলেন।[নেতাজি অন্তর্ধান রহস্য নিয়ে জাপানের ৬০ বছরের পুরনো চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ]

'ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি'-র প্রাক্তনদের নিয়ে সমাজে অনেক কথা চালু রয়েছে। স্বাধীনত সংগ্রামী হিসাবে পেনশন সহ যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার কথা তার কোনওটাই তারা পান না। যদি তাদের স্বাধীনতা সংগ্রামী তকমা দেওয়া হ. তাহলে এই সমস্ত সুবিধা তাদের পাওয়ার কথা।[স্বাধীন ভারতে নেতাজি সুভাষচন্দ্র বসুর সান্নিধ্য পেয়েছিলেন এঁরা!]
এতদিন কেন নেতাজির নেতৃত্বাধীন আইএনএ সেনাদের স্বাধীনতা সংগ্রামীর তকমা দিয়ে তাদের প্রাপ্য দেওয়া হয়নি তা নিয়েই এখন সিদ্ধান্তের কথা জানাবে কেন্দ্র। কেন এতদিন এই মানুষগুলিকে অবহেলিত করে রাখা হল, কোন যুক্তিতে তার জবাব কেন্দ্রীয় তথ্য কমিশনে জানাতে হবে কেন্দ্রকে।[বিমান দুর্ঘটনায় নয়, ১৯৮৫ সালে স্বাভাবিক মৃত্যু হয় নেতাজির!]
কেন্দ্রীয় তথ্য কমিশন চিঠি লিখে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে এই বিষয়ে নিজেদের ব্যাখ্যা জানাতে বলে ৩০ দিনের মধ্যে। এছাড়া আইএনএ সৈন্যদের জন্য সরকারের কি নীতি রয়েছে সেটাও আবেদনকারী প্রদ্যুৎ মিত্রকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
-
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
দেশের মাটিতে শেষ ম্যাচেও সপ্রতিভ মেসি, পাঁচ গোলে জয় আর্জেন্তিনার











Click it and Unblock the Notifications