তাদের কিং আছেন, তাই কিং মেকার দরকার নেই! এনডিএ-র নতুন সদস্য নিয়ে 'রহস্য' বাড়ালেন রাম মাধব
তাদের দলে কিং রয়েছেন, তাই কিং মেকারের প্রয়োজন নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে এমনটাই মন্তব্য করেছেন বিজেপি নেতা রাম মাধব।
তাদের দলে কিং রয়েছেন, তাই কিং মেকারের প্রয়োজন নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে এমনটাই মন্তব্য করেছেন বিজেপি নেতা রাম মাধব। তাদের হাতে এমন সব রাজ্যের তালিকা রয়েছে, যেখান থেকে বিজেপি ও এনডিএ সঙ্গীরা আসন দখল করার ব্যাপারে আশাবাদী। এর মধ্যে উত্তর-পূর্ব, পশ্চিমবঙ্গ ওড়িশা ও কর্নাটকের কথা উল্লেখ করেছেন তিনি।

'এনডিএ ৩০০ আসন দখল করবে'
পুলওয়ামা হামলার পর থেকে তাদের নির্বাচনী প্রচারে বিজেপি জাতীয় নিরাপত্তাকে গুরুত্ব দিচ্ছে। উল্লেখ করছে বালাকোটে বিমান বাহিনীর হামলার কথা। বিজেপি
আশাবাদী এনডিএ সঙ্গীদের নিয়ে তারা ৩০০ আসন দখল করবে। জানিয়েছেন রাম মাধব। তিনি বলেন, ২০১৪-য় তাদের পারফরম্যান্স ছিল সব থেকে ভাল। সব থেকে
খারাপ হলেও এনডিএ এবারের নির্বাচনে ৩০০ আসন দখল করবে। দাবি করেছেন রাম মাধব।
২০১৪-র নির্বাচনে বিজেপি ২৮২ টি আসন দখল করেছিল। গত ৩০ বছরে প্রথমবার কোনও রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠ হয়। এনডিএ পেয়েছিল ৩৩৬ টি আসন।

এনডিএ-র নতুন সঙ্গী?
বিজেপি কি বিজু জনতা দল, তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি কিংবা জগন রেড্ডির ওয়াই এস আর কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখছে। এই প্রশ্নের উত্তরে রাম মাধব
বলেন. ক্যামেরার সামনে স্ট্র্যাটেজি আলোচনা করা যায় না। তবে সবাই এনডিএ-তে স্বাগত বলে মন্তব্য করেছেন তিনি।

রাহুলের দাবি
সাত দফার মধ্যে চার দফার নির্বাচনের পর অর্ধেক আসনে ভোট হয়ে গিয়েছে। রাহুল গান্ধীর দাবি, অন্তবর্তী সমীক্ষায় দেখা গিয়েছে, বিজেপি হারছে।
-
ঝড়, বৃষ্টি ও শিলার তাণ্ডব! কালবৈশাখীর সতর্কবার্তা বাংলা জুড়ে -
চলন্ত বাসে হঠাৎ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাতভর দৌড়ঝাঁপ! চালকের তৎপরতায় রক্ষা ৩৭ যাত্রী -
ভোটারদের সুবিধায় নতুন ব্যবস্থা! ভোট দিতে গেলে মানতে হবে নিয়ম, কী কী নথি লাগবে? বুথের বাইরে তালিকা টাঙাবে কমিশন -
ভারতের আরও দুটি এলপিজি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পেরনোর কথা, উত্তেজনার মাঝেই উদিত নতুন আশার আলো -
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
মার্চে শীতের ছোঁয়া! কুয়াশায় ঢাকল দিল্লি, তাপমাত্রার অস্বাভাবিক পতন -
পশ্চিম এশিয়ার সংঘাতে মৃত ৬ ভারতীয়, নিখোঁজ এক, জানাল বিদেশ মন্ত্রক -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
পশ্চিম এশিয়ার অশান্তি নিয়ে কূটনৈতিক আলোচনা! মোদীর সঙ্গে ফের ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট, কী বার্তা তেহরানের? -
ভোটযুদ্ধে তৃণমূলের প্রচারে ঝড় তুলতে মঙ্গলে উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক












Click it and Unblock the Notifications