'একটা পর্নো সাইট ব্লক করলে আর একটা গজিয়ে উঠছে', সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র

গত বছর শিশু পর্নোগ্রাফি নিষিদ্ধ ও প্রাপ্তবয়স্কদের জন্য পর্নো ওয়েবসাইটগুলি ব্লক করার জন্য একটি জনস্বার্থ মামলা জমা পড়েছিল শীর্ষ আদালতে। সেই মামলারই জবাবে শীর্ষ আদালতকে এই ব্যাখ্যাই দিয়েছে সরকার।
শুক্রবারদিন আদালতে সরকার পক্ষের তরফে জানানো হয়েছে, বর্তমানে যে পর্নো সাইটগুলি চলছে, দেখা গিয়েছে তার সার্ভার রয়েছে বিদেশে। যার ফলে সরকারের পক্ষে তা নিয়ন্ত্রণ করা কার্যত অসম্ভব। কেন্দ্র জানিয়েছে, একটি কমিটি গঠন করা হয়েছে এই ধরণের সমস্যার মোকাবিলা করার জন্য।
আদালত অবশ্যআগামী শুনানিতে ওই কমিটিক থেকে এই সংক্রান্ত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। ভারতের মুখ্য বিচারপতি জানিয়েছেন, আইন, প্রযুক্তি ও প্রশাসনকে সমন্বিত উপায়ে ইন্টারনেটে পর্নোগ্রাফিক উপকরণকে নিয়ন্ত্রণ করতে হবে।
সংশ্লিষ্ট জনস্বার্থ মামলায় বলা হয়েছে, মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনা বাড়ার পিছনে পর্নোগ্রাফি অবশ্যই আগুনে হাওয়া দেওয়ার কাজ করছে। এই প্রসঙ্গে ২০১২ সালে দিল্লিতে নির্ভয়া গণধর্ষণকে উদাহরণ হিসাবে তুলে ধরা হয়েছে। অভিযোগ, অপরাধীদের মধ্যে একজন এই ঘটনার আগে মোবাইল ফোনে পর্নো ভিডিও দেখছিল।
চলতি বছর জানুয়ারি মাসে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস (আইএসপিএস) শীর্ষ আদালতকে জানিয়েছিল, আদালতের নির্দেশ ছাড়া তাদের পক্ষে পর্নোগ্রাফিক ওয়েবসাইট ব্লক করা বাস্তবিক ও কৌশলগতদিক থেকে কার্যত অসম্ভব। তাই সাইটের অশালীন ও আপত্তিজনক উপাদানের জন্য তারা বা কেন্দ্রীয় সরকার দায়বদ্ধ নয়।
-
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস











Click it and Unblock the Notifications