Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিতর্ক বাড়ছিল পেটিএমকে ঘিরে, এবার সংস্থার প্রতিষ্ঠাতাই দিলেন ইস্তফা

বিগত কয়েক মাস ধরেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল অনলাইন পেমেন্ট সংস্থা পেটিএম। আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের বিরুদ্ধে। আরবিআইয়ের নির্দেশিকা না মেনে অ্যাকাউন্ট খোলা ও লেনদেনের মতো গুরুতর অভিযোগ উঠেছিল। এই বিষয়ে পেটিএমকে সতর্ক করেছিল কেন্দ্র। এবার সংস্থার সিইও পদত্যাগ করলেন।

পেটিএম-এর প্রতিষ্ঠাতা বিজয় শেখর শর্মা এই সংস্থার নন এক্সিকিউটিভ চেয়ারম্যান' পদ থেকে ইস্তফা দিলন। এই সংস্থাটির পক্ষ থেকে সরকারিভাবে জানানো হয়েছে, চেয়ারম্যান পদে বিজয় শেখর শর্মার ইস্তফা দিয়েছেন সংস্থার নন এক্সিকিউটিভ চেয়ারম্যান' পদ থেকে । বিজয় শেখর ইস্তফা দেওয়ার সঙ্গে-সঙ্গে নতুন বোর্ড গঠন করা হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

Vijay Shekhar Sharma

নতুন বোর্ডে থাকতে পারেন সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক্তন চেয়ারম্যান শ্রীনিবাস শ্রীধরকে নিয়োগ করেছে ব্যাঙ্ক। এছাড়াও বোর্ডে থাকছেন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার দেবেন্দ্রনাথ সারাঙ্গী, ব্যাঙ্ক অফ বরোদার প্রাক্তন এক্সিকিউটিভ ডিরেক্টর অশোক কুমার গর্গ, অবসরপ্রাপ্ত আমলা রজনীশেখরী সিবল।

নগদে আর্থিক লেনদেনের আগের থেকে অনেকটাই কমে গিয়েছে । কারণ সবাই এখন অন লাইনে অভ্যস্ত । সবকিছুতেই এখন অনলাইনে পেমেন্ট! ফলে পেটিএমর মতো অনলাইন পেমেন্ট প্লাটফর্ম খুবই জনপ্রিয়। কম-বেশি প্রায় সকলেই পেটিএম ব্য়বহার করেন। পেটিএম সংস্থার বিরুদ্ধে আরবিআইয়ের নিয়ম লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠেছে। তার জেরে কড়া পদক্ষেপও নিয়েছে আরবিআই।

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক পরিষেবার সময়সীমা ১৫ মার্চ পর্যন্ত বাড়িয়েছে৷ এর মূল অর্থ হল যারা পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক পরিষেবা ব্যবহার করছে তারা আমানত, ক্রেডিট পরিষেবা, প্রিপেইড পরিষেবা সহ বিভিন্ন লেনদেন করতে সক্ষম হবে৷

শুক্রবার আরবিআইয়ের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ১৫ মার্চের পরে যেহেতু পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা দেওয়া যাবে না, এই পরিস্থিতিতে পেটিএম অ্যাপের ইউপিআই লেনদেন চালু রাখতে 'থার্ড পার্টি অ্যাপ্লিকেশন প্রোভাইডার' (টিপিএপি) হওয়ার জন্য যে আবেদন জানিয়েছে ওয়ান৯৭ কমিউনিকেশনস, তা এনপিসিআইকে খতিয়ে বলা হয়েছে বলে জানিয়েছে আরবিআই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+