দুবাই থেকে মুম্বইগামী বিমানে কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করায় গ্রেপ্তার মদ্যপ দুই যাত্রী
বর্তমান সময়ে বারবার খবরে চলে আসছে বিমান সংস্থা ইন্ডিগো। অনেক সময়েই যাত্রীদের খারাপ আচরণের পোহাতে হয় বিমান কর্মীদের। কিছুদিন আগেও কলকাতা থেকে ব্যাঙ্গালুরুগামী একটি বিমানের শৌচাগারে এক মহিলাকে ধূমপান করার অভিযোগে গ্রেপ্তার করা হয়ছিল।

একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল
তার কয়েক দিনের মাথায় আবার একই ঘটনা ঘটতে দেখা যায় লন্ডন থেকে মুম্বাইগামী একটি বিমানে, শৌচাগারে ধূমপান করার অভিযোগ ওঠে সেই ব্যক্তির নামে, তিনি শুধু ধূমপান করেই ক্ষান্ত হননি, বিমানের যাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করার অভিযোগও ওঠে সেই সেই ব্যক্তির নামে। আজও সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল দুবাই থেকে মুম্বইগামী ইন্ডিগোর একটি বিমানে, কী ঘটেছিল দেখুন।

কী জানালেন পুলিশ
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার দুবাই থেকে মুম্বইগামী একটি বিমান আসছিল, মাঝ আকাশেই ঘটে বিপত্তি। দুই ব্যক্তি মদ্যপ অবস্থায় বিমান কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে, শুধু তাই নয়, যাত্রীরা বিমান কর্মীদের প্রচণ্ড পরিমাণে গালিগালাজ করতে শুরু করে, সেখানেই বাঁধা দেন বিমান কর্মীরা।
যাত্রীরা সেই বাঁধা অগ্রাহ্য করে মদের বোতল নিয়ে হাঁটতে শুরু করে। বাধ্য হয়ে বিমানের কর্মীরা যাত্রীদের হাত থেকে মদের বোতল ছিনিয়ে নিতে বাধ্য হয়। মুম্বইয়ে বিমানটি অবতরণ করলে বিমানের কর্মীরা দুই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেন।

কোন কোন মামলা দায়ের করা হয়েছে
দুই যাত্রীর নাম দত্তাত্রেয় বাপর্দেকর ও জন জর্জ ডি'সুজা। তাদের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে। ৩৩৬, ২১,২২,২৫ অধীনে মামলা দায়ের করা হয়। ৩৩৬ ( অন্য ব্যক্তিদের জীবন ও নিরাপত্তা বিঘ্নিত করা)।

কী জানা গেল বিমান সংস্থা থেকে
বিমান সংস্থা ইন্ডিগো সূত্রে জানা গিয়েছে, দুবাই থেকে মুম্বই যাচ্ছিল 6E 1088 একটি বিমান। বিমানের মধ্যেই দুই ব্যক্তিকে নেশা করা অবস্থায় দেখা যায়। বিমানকর্মীরা বারবার বারণ করা সত্ত্বেও তারা বিমানে বসে মদ খাচ্ছিল। বাঁধা দিলে তারা বিমানকর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে।
প্রোটোকল মেনে তাদের সিআইএসএফ নিরাপত্তা কর্মীদের হাতে তুলে দেওয়া হয়। যদিও জানা গিয়েছে, পুলিশের হাতে গ্রেপ্তার করা হলেও পরে তারা জামিনে মুক্তি পায়।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications