ডেইলিহান্টে দেখুন ত্রিপুরা-নাগাল্যান্ড-মেঘালয়ের ভোটের ফলাফলের সবচেয়ে দ্রুত কভারেজ
লাইভ ভিডিও, ট্রেন্ডিং স্টোরি, মিম, ভিডিও, গ্রাফিক্স সহ ত্রিপুরা-নাগাল্যান্ড-মেঘালয়ের বিধানসভা নির্বাচনের ফলাফলের সম্পূর্ণ এবং পূর্ণাঙ্গ আপডেট জানতে চোখ রাখুন শুধুমাত্র ডেইলিহান্টে।
উত্তর পূর্ব ভারতের তিনটি রাজ্য - ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডে ইতিমধ্যে বিধানসভা ভোট সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ২ মার্চ ভোটের ফলাফল প্রকাশিত হবে। ইতিমধ্যে বুথ ফেরত সমীক্ষার ফলাফল ঘোষিত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ত্রিপুরা এবং নাগাল্যান্ডে বিজেপি তথা এনডিএ জোট ফের একবার ভোটে জিতে ক্ষমতায় আসতে চলেছে। অন্যদিকে মেঘালয়ে ফলাফল ত্রিশঙ্কু হওয়ার ইঙ্গিত দিচ্ছে বুথ ফেরত সমীক্ষার ফলাফল।

ত্রিপুরা
ত্রিপুরায় ৬০টি আসনের বিধানসভায় বিজেপি ও আইপিএফটির জোট ২০১৮ সালে বামফ্রন্টের দীর্ঘ আড়াই দশকের শাসনকালকে হারিয়ে ভোটে জিতে ক্ষমতা দখল করে। এই প্রথমবার সরকারি ক্ষমতায় থেকে বিজেপি ত্রিপুরা রাজ্যে নির্বাচনে লড়াই করেছে। বিপক্ষে রয়েছে বাম কংগ্রেস জোট এবং তিপ্রামোথার মতো আঞ্চলিক দল।
ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস অর্ধেকের কাছাকাছি আসনে লড়াই দিলেও বুথ ফেরত সমীক্ষার ফলাফল বলছে, হয়তো এই রাজ্যে তেমন সুবিধা করতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। বরং ত্রিপুরার স্থানীয় দলগুলি অথবা নির্দল প্রার্থীরা বেশি ভোট বা আসন পেতে পারে।
নাগাল্যান্ড
নাগাল্যান্ড মুখ্যমন্ত্রী নেফিও রিও জোট সরকার চালিয়েছেন। সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে তিনি এগিয়ে চলেছেন। ২০১৮ সালে নাগা পিপলস ফ্রন্ট ৬০টি বিধানসভার নাগাল্যান্ডে ২৭টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে আসে। যদিও এনডিপি এবং জনতা দলের সঙ্গে হাত মিলিয়ে বিজেপি সে রাজ্য সরকার গঠন করে। এ বছরে নির্বাচনে ৭টি আসনের মধ্যে বিজেপি ২০টি আসনে এবং এনডিপি ৪০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে।
মেঘালয়
২০১৮ সালে মেঘালয় বিধানসভা নির্বাচনে সেরাজ্যের ন্যাশনাল পিপলস পার্টি ১৯টি আসনে জয়লাভ করে। কংগ্রেস পায় ২১টি আসন। এবং বিজেপি জেতে দুটি আসন। অন্যদিকে ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি ছটি আসনে জয়লাভ করে মেঘালয়ে। এরপরে ন্যাশনাল পিপলস পার্টির নেতৃত্বে মেঘালয় ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স তৈরি হয়। সেখানে সমর্থন জানায় বিজেপি, ইউডিপি এবং অন্যান্য আঞ্চলিক দলগুলি।
তবে এবছর বিজেপি এবং এনপিপি একসঙ্গে জোট বেঁধে প্রতিদ্বন্দ্বিতা করছে না। তৃণমূল কংগ্রেস এরাজ্যে নিজেদের জমি কিছুটা গুছিয়ে নিতে পেরেছে। কারণ প্রাক্তন মেঘালয় মুখ্যমন্ত্রী মুকুল সাংমা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। তৃণমূলের এরাজ্যে বেশ কয়েকটি আসনে জয়লাভ করতে পারে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছে বুথ ফেরত সমীক্ষায়।
ডেইলিহান্টের কভারেজ
ডেইলিহান্ট তিন রাজ্যের বিধানসভা নির্বাচনের লাইভ কভারেজ করেছে। আমরা প্রত্যেক মুহূর্তের খবর, ছবি, ভিডিও, আপডেট, বিশ্লেষণ খুঁটিনাটি তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি। ভোটের ফলাফলের সময়ও একই ভাবে আমরা আপনাদের সামনে বিচার-বিশ্লেষণ করে সঠিক খবরটি দ্রুততার সঙ্গে পৌঁছে দিতে দায়বদ্ধ।
কী কী পাবেন ডেইলিহান্টে
ডেইলিহান্টে ভোটের রেজাল্টের লাইভ আপডেট ভারতের যেকোনও প্রান্তে অথবা বিশ্বের যেকোনও প্রান্তে বসে আপনি এক মুহূর্তে চোখ বুলিয়ে নিতে পারেন।
ফলাফল সংক্রান্ত সমস্ত সংখ্যা, তুলনামূলক বিশ্লেষণ, অতীতের রেজাল্ট আপনি একই সঙ্গে দেখতে পাবেন।
জেলাওয়াড়ি, বিধানসভা ক্ষেত্র অনুযায়ী কোন আসনে, কোন দল জয়লাভ করেছে বা পরাজিত হয়েছে তার আপডেট পাবেন।
কোন আসনে কোন দলের কোন প্রার্থী জয়ী অথবা পরাজিত হয়েছেন তার আপডেট পাবেন।
সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড, রিঅ্যাকশন এই সবই একসঙ্গে দেখতে পাবেন ডেইলিহান্টের অ্যাপে।
লাইভ ভিডিও, ট্রেন্ডিং স্টোরি, মিম, ভিডিও, গ্রাফিক্স সহ বিধানসভা নির্বাচনের ফলাফলের সম্পূর্ণ এবং পূর্ণাঙ্গ আপডেট জানতে চোখ রাখুন শুধুমাত্র ডেইলিহান্টে।
-
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
দেশের মাটিতে শেষ ম্যাচেও সপ্রতিভ মেসি, পাঁচ গোলে জয় আর্জেন্তিনার











Click it and Unblock the Notifications