Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Tripura: মানিকে আস্থা নেই, ত্রিপুরা কি এবার মহিলা মুখ্যমন্ত্রী পেতে চলেছে? নতুন নাম ঘিরে বাড়ছে জল্পনা

ত্রিপুরার পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম নিয়ে শুরু হয়েছে প্রবল জল্পনা

জিতেছেন মানিক সাহা। কিন্তু সেই জয় খুব একটা আনন্দের নয়। বাম কংগ্রেস জোট প্রার্থী আশিস সাহার থেকে মাত্র কয়েকশো ভোটেই জিতেছেন তিনি। এবারও কি তাহলে মানিক সাহাতে আস্থা রাখবে বিজেপি? ফলাফল প্রকাশ্যে আসার পরেই এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।

ত্রিপুরায় পরবর্তী মুখ্যমন্ত্রী কে?

ত্রিপুরায় পরবর্তী মুখ্যমন্ত্রী কে?

ত্রিপুরায় বিজেপি জিতলেও সেই জয়টা খুব একটা মসৃণ হয়নি। কানায় কানায় জয় হয়েছে বিজেপির। সবথেকে কঠিন জয়টা হয়েছে মুখ্যমন্ত্রী মানিক সাহার। বাম কংগ্রেস জোট প্রার্থী আশিস সাহার কাছে মাত্র কয়েকশো ভোটেই জিতেছেন তিনি। তারপরেই শুরু হয়ে গিয়েছে ত্রিপুরার পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তাই নিয়ে জল্পনা। এবারও কি মানিক সাহাতে আস্থা রাখবে বিজেপি। নাকি অন্য কোনও মুখকে সামনে আনা হবে। একাধিক নাম ঘোরাফেরা করছে ত্রিপুরার রাজনৈতিক ময়দানে।

মহিলা মুখ্যমন্ত্রীই কি পাবে ত্রিপুরা

মহিলা মুখ্যমন্ত্রীই কি পাবে ত্রিপুরা

মুখ্যমন্ত্রী কে হবেন এই নিয়ে যখন ত্রিপুরায় জল্পনা তুঙ্গে ঠিক তখনই একটি নাম বেশি করে শোনা যাচ্ছে। তিনি ত্রিপুরার দিদি প্রতিমা ভৌমিক। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বিধানসভা নির্বাচনেও লড়েছেন। এবং রেকর্ড ভোটে জয়ীও হয়েছেন। ত্রিপুরায় এই বিজেপি নেত্রীর বেশ নাম ডাক রয়েছে। এবং তিনি একাধিক জনকল্যাণ মূলক কাজের সঙ্গেও যুক্ত। সাধারণ মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে বেশি। একাদিক কাজে প্রতিমা ভৌমিককে এগিয়ে যেতে দেখা গিয়েছে। সেকারণেই সাংসদ পদ থেকে তাঁকে বিধানসভায় প্রার্থী করেছিল বিজেপি।

মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে কোন কৌশল

মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে কোন কৌশল

মুখ্যমন্ত্রী নির্বাচনে নতুন কৌশল নিতে চলেছে বিজেপি। সূত্রের খবর মুখ্যমন্ত্রী বাছাইয়ের ক্ষেত্রেও লোকসভা ভোটকে নজরে রেখে এগোচ্ছে বিজেপি। মনে করা হচ্ছে প্রাথমিক ভাবে মানিক সাহাকেই মুখ্যমন্ত্রী পদে বসাবে বিজেপি। কিন্তু লোকসভা ভোটের আগে সেখানে প্রতিমা ভৌমিককে মুখ্যমন্ত্রী পদে বসানোর পরিকল্পনা করেছে বিজেপি। লোকসভা ভোটের দিকে এগিয়েই এই পরিকল্পনা করেছে গেরুয়া শিবির। সেটা হলে প্রতিমা ভৌমিক হবেন পূর্বাভারতের রাজ্যগুলির মধ্যে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী।

মানিক সাহাকে নিয়ে কী পরিকল্পনা

মানিক সাহাকে নিয়ে কী পরিকল্পনা

ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ঠিক আগেই বিপ্লব দেবকে সরিয়ে মানিক সাহাকে মুখ্যমন্ত্রী পদে বসিয়েছিলেন। সেক্ষেত্রে হঠাৎ করে মানিক সাহাকে সরিয়ে তাহলে কোথায় নিয়ে যেতে চাইছে বিজেপি। গেরুয়া শিবিরের পরিকল্পনা রয়েছে মানিক সাহাকে সাংসদ পদের টিকিট দেওয়ার ত্রিপুরায় আসন সংখ্যা বাড়াতে ফের লোকসভা ভোটে ব্যবহার করতে চাইছে বিজেপি। বিপ্লব দেবের ক্ষেত্রেও সেটাই করা হবে বলে মনে করা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+