Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'জেমস বন্ড' মোদী, 007-র মিম শেয়ার করে প্রধানমন্ত্রীকে নিশানা ডেরেক ওব্রায়েনের

'জেমস বন্ড' মোদী, 007-র মিম শেয়ার করে প্রধানমন্ত্রীকে নিশানা ডেরেক ওব্রায়েনের

ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে ফেসবুকে মিম পোস্ট করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ওব্রায়েন। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জেমস বন্ড বলে কটাক্ষ করে ভিডিও মিম পোস্ট করেছেন তিনি। সেখানে মোদীকে জেমস বন্ডের বেশে দেখা গিয়েছে। আর ০০৭ হিসেবে ব্যাখ্যা দিয়েছেন ডেরেক।

প্রধানমন্ত্রীকে নিশানা ডেরেক ওব্রায়েনের

জেমস বন্ড মোদী। হলিউডের বিখ্যাত সিনেমা েজমস বন্ডের অনুকরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মিম তৈরি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ওব্রায়েন। তিনি সোশ্যাল মিডিয়ায় ০০৭-র ব্যাখ্যাও দিয়েছে। প্রথম জিরোর অর্থ জিরো ডেভলপমেন্ট, দ্বিতীয় জিরোর অর্থ জিরো ইকোনমিক গ্রোথ এবং ৭-র অর্থ সাত বছরের মিসম্যানেজমেন্ট। যেভাবে দেশের অর্থিক পরিস্থিতি মোদী তৈরি করেছেন তা নিয়ে নিশানা করেই এই পোস্ট প্রধানমন্ত্রী মোদীর।

মোদীর শাসনকালে দেশের অর্থনীতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেছেন ডেরেক ওব্রায়েন। ডিজিপি গ্রোথ কমেছে ৩.১ শতাংশ। যা গত এক দশকে সর্বনিম্ন বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা। ২০১৪ সালে মোদী সরকার আসার আগে দেশের জিডিপি গ্রোথ অনেকটাই বেশি ছিল বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ। তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি যশবন্ত সিনহাও মোদী সরকারকে নিশানা করেছেন। টুইটে যশবন্ত সিনহা লিখেছেন, মৃত মানুষের দেশ হয়ে গিয়েছে ভারত। বিশ্বের কোনও দেশের মানুষকে এভাবে প্রতিনিয়ত পেট্রোল-ডিজেল রান্নার গ্যাসের দাম বৃদ্ধি সহ্য করতে হয় না।

টুইটে মোদী সরকারের অপদার্থতাকে ব্যাখ্যা করে যশবন্দ সিনহা লিখেছেন, ২০১৪ সালের আগে ৭৫ হাজার কোটি টাকা কর সংগ্রহ করত সরকার। সেটা এখন বেড়ে ৩.৫ লক্ষ কোটি টাকা হয়েছে। যাকে বলে দিনে দুপুরে ডাকাতি করছে মোদী সরকার। কয়েকদিন আগেই সাংবাদিক বৈঠকে কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে অভিযোগ করেছিলেন ৭০ বছরের আর্থিত পরিস্থিতি ভেঙে পড়েছে ক্রমশ দেশের আর্থিক পরিস্থিতির অবনতি হচ্ছে বলে অভিযোগ করেছিলেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আগেও একাধিকবার নিশানা করে ডেরেক ওব্রায়েন লিখেছিলেন লোকসভায় যেন পাপড়ি চাটের মত পাস হচ্ছে বিল। বিরোধীদের সঙ্গে আলোচনা না করেই একের পর এক বিল পাস করে চলেছে মোদী সরকার। ডেরেক ওব্রায়েনের এই মন্তব্যে প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডেরেক ওব্রায়েন আরও আক্রমণ শানাতে বাদল অধিবেশনের মধ্যেই তৃণমূল কংগ্রেস ভবনে পাপড়ি চাটের পার্টি করেছিলেন অন্যান্য সাংসদদের নিয়ে। সেই ছবি আবার সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছিলেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+