Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিতর্কিত রাম মন্দির এলাকায় দীপাবলির অনুষ্ঠান করতে চেয়ে আবারও বিতর্কে বিশ্ব হিন্দু পরিষদ

বিতর্কিত রাম মন্দির এলাকায় দীপাবলির অনুষ্ঠান করতে চেয়ে আবারও বিতর্কে বিশ্ব হিন্দু পরিষদ

রাম মন্দির মামলার শুনানি যখন সুপ্রিম কোর্টে শেষ পর্যায়ে প্রবেশ করেছে ঠিক সেই সময়েই এই প্রসঙ্গে আবারও দানা বাঁধলো নতুন বিতর্ক। অযোধ্যার বিতর্কিত রাম মন্দির সংলগ্ন এলাকায় দীপাবলির অনুষ্ঠান করতে চেয়ে আবারও খবরের শিরোনামে বিশ্ব হিন্দু পরিষদ(ভিএইচপি)। ১৯৯২-এ বাবরি কাণ্ডের পর থেকেই এই এলকা সম্পূর্ণ ভাবে সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রনাধীন। এদিকে ঠিক যে মূহূর্তে বাবরি মসজিদ সংলগ্ন এলাকায় দীপাবলির অনুষ্ঠান করতে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে বিশ্ব হিন্দু পরিষদ ঠিক তখনই বাবরি মসজিদের আবেদনকারীরা এই প্রস্তাবে আপত্তি জানান। পাশাপাশি তারা এও জানান বাবরি মসজিদ মামলার অন্তিম রায় না বেরোনো পর্যন্ত যদি ওই জায়গায় পূজার অনুমতি মেলে তাহলে তারাও সেখানে নামাজ পাঠ করবেন।

বিতর্কিত রাম মন্দির এলাকায় দীপাবলির অনুষ্ঠান করতে চেয়ে আবারও বিতর্কে বিশ্ব হিন্দু পরিষদ

যদিও অযোধ্যার জেলা প্রশাসন অবশ্য শুরুতেই বিশ্ব হিন্দু পরিষদের দীপাবলির অনুষ্ঠান করার এই প্রস্তাব নাকচ করে দেয়। সূত্রের খবর, বাবরি মসজিদ মামলা এখনও যেহেতু সুপ্রিম কোর্টের বিচারাধীন রয়েছে তাই এই ইস্যুতে নতুন করে কোনও বিতর্ক তৈরি করতে চাইছে না জেলা প্রশাসন। শিয়া ওয়াকিফ বোর্ডের সদস্য ওয়াসিম রিজভি এক সাক্ষাত্কারে বলেন 'ওই এলাকায় মন্দির পার্শ্ববর্তী জায়গায় ইতিমধ্যেই বিভিন্ন পূজা এবং অন্যান্য আনুসাঙ্গিক অনুষ্ঠান চলছে। এমতবস্থায় ওই এলাকায় কেউ যদি দীপাবলির অনুষ্ঠান উপলক্ষে মোমবাতি বা প্রদীপ জ্বালাতে চান তাহলে কারও আপত্তি থাকার কথা না।’

অন্যদিকে বাবরি মসজিদ মামলার শুনানি দ্রুত শেষ করতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গোগোইয়ের নেতৃত্বে একটি পাঁচ সদস্যের বিচারকের সংবিধান বেঞ্চ ইতিমধ্যেই তৈরি হয়েছে। এখন আগামী ১৭ই অক্টোবর সুপ্রিম কোর্ট এই মামলার প্রেক্ষিতে কী রায় সেদিকেই তাকিয়ে গোটা দেশ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+