Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জোড়-বিজোড় নম্বরের গাড়ি চালানোর নিয়ম জারির পরেই কমেছে দিল্লির দূষণ

জোড়-বিজোড় নম্বরের গাড়ি চালানোর নিয়ম জারির পরেই কমেছে দিল্লির দূষণ

জোড়-বিজোড় নম্বরের গাড়ির নিয়ম জারি করার পরেই কিছুটা কমেছে দিল্লির বাতাসে দূষণের মাত্রা। মঙ্গলবার সকলে দিল্লির দূষণের সূচক বলছে কিছুটা উন্নতি হয়েছে বাতাসের। সকাল আটটা থেকেই শহরে শুরু হয়ে গিয়েছে জোড়-বিজোড় গাড়ির নিয়ম। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রাজ্যবাসীকে এই নিয়ম মেনে চলার অনুরোধ জানিয়েছেন।

জোড়-বিজোড় নিয়মে কমছে দূষণের মাত্রা

জোড়-বিজোড় নিয়মে কমছে দূষণের মাত্রা

গতকাল পর্যন্ত যাঁরা প্রশ্ন তুলেছেন, তাঁদের হয়তো যোগ্য জবাব দিতে পেরেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াস। এই জোড়-বিজোড় নম্বরের গাড়ি চালানোর নিয়ম শুরু করার পরেই দিল্লির দূষণের মাত্রা কমতে শুরু করেছে। আজ দ্বিতীয় দিন হল এই নিয়ম জারি হয়েছে। সকাল থেকেই রাজধানীর বাতাসে দূষণের মাত্রা কমেছে। সেকারণেই রাজ্যবাসীকে এই নিয়ম মেনে চলার অনুরোধ জানিয়েছেন কেজরিওয়াল। গতকাল তিনি নিজে অন্যমন্ত্রীর গাড়িতে করে নিজের দফতরে গিয়েছেন।

সুপ্রিম কোর্টে জবাব তলব

সুপ্রিম কোর্টে জবাব তলব

জোড়-বিজোড় নম্বরের গাড়ি চালানোর নিয়ম জারি করা নিয়ে গতকাল সুপ্রিম কোর্টও কেজরিওয়াল সরকারকে এর যৌক্তিকতা দেখাতে বলা হয়েছিল। শীর্ষ আদালত জানিয়েছিল জোড়-বিজোড় নম্বর শুধু মাত্র ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে জারি করা হয়েছে। বাকি গাড়িগুলি থেকেও তো দূষণ ছড়াচ্ছে। বিজেপির নেতা-মন্ত্রীরাও এই নিয়ে কেজরিওয়াল সরকারকে কটাক্ষ করেছিল। বিজেপি সাংসদ বিজয় গোয়েল নিজে এই নিয়ম লঙ্ঘন করেছিলেন। তার জন্য ৪০০০ টাকা জরিমানাও করা হয়েছিল তাঁকে।

দূষণ নিয়ন্ত্রণে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ

দূষণ নিয়ন্ত্রণে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ

প্রতিবছর দিল্লির দূষণের মাত্রা বেড়ে চলায় কেন্দ্র এবং রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনা করেছে শীর্ষ আদালত। কেন দিল্লির এই অবস্থা হচ্ছে তা নিয়ে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। এই নিয়ে পাঞ্জাব সরকারকে কড়া নির্দেশ দিয়েছেন বিচারপতি। পাঞ্জাব সরকার শুকনো ফসল পোড়ানো নিয়ন্ত্রণে উদ্যোগ নেয়নি বলে অভিযোদ করেছে সুপ্রিম কোর্ট।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+