Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Tamil Nadu: মুখ্যমন্ত্রীর হিন্দি ‘অ্যালার্জি’! ভারতীয় মুদ্রার প্রতীক বর্জন, দলেরই নেতার ছেলেকে ‘অপমান’

Tamil Nadu: তামিলে হিন্দি আগ্রসন নিয়ে চাপানউতোর চলছিলই। আর এবার কেন্দ্রের সঙ্গে সংঘাতের মাঝেই বড় পদক্ষেপ নিয়ে ফেললেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। রাজ্য বাজেটে টাকার চিহ্ন পাল্টে ফেললেন তিনি। রুপি বোঝাতে হিন্দি বর্ণমালার 'র' অক্ষরটি ব্যবহার করা হয় টাকার চিহ্নে। সেই 'র' পাল্টে তামিলের 'রু' লেখা হয়েছে। তামিলে রুবাই কথার অর্থ রপি বা টাকা।

১৪ মার্চ তামিলনাড়ুতে রাজ্য বাজেট পেশ হওয়ার কথা। তার আগেই শোরগোল ফেলে দিয়েছে বাজেটের টিজার। এক্স পোস্টে ওই টিজার শেয়ার করেন খোদ মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। সেখানেই দেখা যাচ্ছে টাকার চিহ্ন বদলে তামিলে 'রু' লেখা হয়েছে। টাকার অফিসিয়াল হিন্দি 'র' লেখা চিহ্ন তাতে নেই। সঙ্গে হ্যাশট্যাগ দ্রাবিড়িয়ান মডেল উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। অথচ গত ২ বাজেটে কিন্তু হিন্দি লেখা 'র' সমেত টাকার চিহ্ন ব্যবহার করা হয়েছিল তামিলনাড়ুর বাজেটে।

mk-stalin

এর আগে ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেটে বড় বড় করে দেখানো হয়েছিল হিন্দি 'র'-এর টাকার চিহ্ন। সেইবারে লোগোর নকশা করেছিলেন আইআইটি গুয়াহাটির এক প্রফেসর। ঘটনাচক্রে তিনি আবার ডিএমকে নেতারই ছেলে। তবে এবার লোগোর 'র' পাল্টে যেতেই তীব্র বিতর্ক মাথাচাড়া দিয়েছে। এই প্রথম দেশের অফিসিয়াল টাকার চিহ্ন কার্যত প্রত্যাখ্যান করল কোনও রাজ্য। ডিলিমিটেশন নিয়ে কেন্দ্রের সঙ্গে ঠান্ডা লড়াইয়ের মাঝেই বোমা ফাটিয়ে ফেললেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী।

স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। ডিএমকে বিধায়কের ছেলে উদয় কুমারের তৈরি টাকার চিহ্নই সারা দেশ মেনে চলে বলে উল্লেখ করেন তিনি। বিজেপির রাজ্য সভাপতি কে আন্নামালাই স্ট্যালিনের সরকারকে এনিয়ে তুলোধনা করেন। তিনি লেখেন, "সারা দেশ যে চিহ্ন মেনে চলে, সেই চিহ্ন প্রত্যাখ্যান করেছে তামিলনাড়ুর ডিএমকে সরকার। অথচ সেই চিহ্ন একজন তামিলেরই তৈরি। এত বোকা কাজ করেন কী করে এমকে স্ট্যালিন?"

Take a Poll

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করেন বিজেপির আইটি সেলের ইনচার্জ অমিত মালব্যও। এক্স পোস্টে তিনি লেখেন, "ডিএমকে বিধায়কের ছেলে উদয় কুমার ধর্মলিঙ্গমের তৈরি টাকার লোগো সারা ভারতে প্রচলিত। আর তামিলনাড়ুর বাজেট থেকে সেই চিহ্ন সরিয়ে দিয়ে তামিলবাসীকেই অপমান করেছেন এমকে স্ট্যালিন। এতটা হাস্যকর কাজ কেউ কীকরে করতে পারে?"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+