Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Supreme Court: মিটমাটের নামে ধর্ষণ-যৌন হেনস্থার মামলা ধামাচাপা দেওয়া যাবে না, সুপ্রিমে খারিজ হাইকোর্টের রায়

Supreme Court: যৌন হেনস্থা ও ধর্ষণের মামলায় দু'পক্ষের মধ্যে মিটমাট করে ধামাচাপা দেওয়া যাবে না। বৃহস্পতিবার একটি যৌন হেনস্থার (Sexual Assault)। মামলার শুনানিতে সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এনিয়ে রাজস্থান হাইকোর্টের দেওয়া নির্দেশ খারিজ করে শীর্ষ আদালত। নির্যাতিতার পরিবার ও অভিযুক্তের মধ্যে মিটমাটের ফলে মামলার নিষ্পত্তির নির্দেশ দিয়েছিল রাজস্থান।

১৫ বছরের এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে মামলা রুজু করেন নির্যাতিতার বাবা। যদিও অভিযুক্তের সঙ্গে নির্যাতিতার পরিবার মিটমাট করে নেয় বলে সূত্রের খবর। এরপর মামলার নিষ্পত্তি চেয়ে রাজস্থান হাইকোর্টের (Rajasthan High Court) দ্বারস্থ হয় অভিযুক্ত।

Supreme court

মামলার নিষ্পত্তি নিয়ে প্রশ্ন তোলেন রামজি লাল বৈরা নামে তৃতীয়পক্ষের এক ব্যক্তি। হাইকোর্টের নির্দেশে আপত্তি জানান তিনি। যদিও মামলায় জড়িত নয় এমন কোনও তৃতীয়পক্ষ দরখাস্ত করতে পারেন কিনা পাল্টা প্রশ্ন তোলে আদালত।

পরবর্তীতে দরখাস্ত খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দেওয়া হয়। যদিও আবেদন খতিয়ে দেখে গুরুত্ব বিচার করে মামলায় নির্যাতিতার পরিবার ও অভিযুক্তকে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়। গত বছর অক্টোবরে মামলায় স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টে এদিনের শুনানিতে বিচারপতি সিটি রবিকুমার ও পিভি সঞ্জয় কুমারের বেঞ্চ জানায়, রাজস্থান হাইকোর্টের দেওয়া নির্দেশ খারিজ করা হল। ফৌজদারি আইন অনুযায়ী তদন্ত চলবে। একইসঙ্গে হাইকোর্টকে মামলা পুনরায় শোনার নির্দেশ দেয় শীর্ষ আদালত।

এর আগে ২০২২ সালে তৎকালীন প্রধান বিচারপতি ইউ ললিত ও বিচারপতি জেবি পারদিওয়ালা উক্ত কেসে আদালতকে সহায়তা প্রদানের জন্য (Amicus Curiae) কেরল হাইকোর্টের প্রাক্তন বিচারক আর বসন্তকে নিয়োগ করে। অবশেষে বৃহস্পতিবার ফের হাইকোর্টকে মামলা শুনতে বলল সুুপ্রিমকোর্ট।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+