বিশ্বকাপজয়ী স্মৃতি মান্ধানার বিয়ের তারিখ প্রকাশ! কাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন? জানলে অবাক হবেন

ভারতকে বিশ্বকাপ জিতিয়ে এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টিম ইন্ডিয়ার সহ-অধিনায়িকা স্মৃতি মান্ধানা। জানা যাচ্ছে যে, দীর্ঘদিনের বয়ফ্রেন্ড বলিউডের সুরকার পলাশ মুছলের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি। এই বিয়ের খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যাওয়ার পর স্মৃতি মান্ধানা এবং পলাশ মুচ্ছালের ভক্তরা ইতিমধ্যেই ভীষণ উত্তেজিত। জনপ্রিয় এক সংগীতশিল্পী পলক মুচ্ছলের (Palak Muchhal) ভাই হলেন পলাশ মুচ্ছল। তিনি বলিউডে সংগীত পরিচালক ও কম্পোজার হিসেবে নিজের পরিচয় তৈরি করেছেন। সম্প্রতি তিনি সিনেমা তৈরীর কাজে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। তাই তিনি একজন সিনেমা পরিচালক‌ও।

নবি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ভারতের হয়ে প্রথমবারের মতো আইসিসি মহিলা বিশ্বকাপ ট্রফি তুলে নেওয়ার পর, স্মৃতি মান্ধানা আবারও খবরের শিরোনামে আসছেন। তবে এবার মাঠে নয় একদম বিয়ের পিঁড়িতে। ২০২৫ সালের ২০ নভেম্বর স্মৃতি মান্ধানার জন্মস্থান সাংলিতে এই বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে। গুঞ্জন শোনা যাচ্ছে যে, বিভিন্ন ক্রিকেটার, চলচ্চিত্রের কিছু অভিনেতা-অভিনেত্রী সহ উভয় পক্ষের ঘনিষ্ঠ কিছু আত্মীয়দের নিয়ে একটি জমকালো উদযাপনের পরিকল্পনা হয়েছে।

ভারতের মহিলা বিশ্বকাপ জয়ের পর পলাশ অনলাইনে একটি গর্বের মুহূর্ত শেয়ার করেছেন। তিনি একটি ছবি পোস্ট করেছেন যেখানে তাকে বিশ্বকাপ ট্রফি ধরে থাকতে দেখা যাচ্ছে এবং স্মৃতি তার পাশে হাসছেন। তিনি টিম ইন্ডিয়ার জয় উদযাপন করে এবং স্মৃতির সাফল্যে তিনি কতটা গর্বিত তা প্রকাশ করে পোস্টটির ক্যাপশন দিয়েছেন। বিয়ের খবরের প্রচার করে তিনি বলেন, খুব শিগগিরই স্মৃতি ইন্দোরের পুত্রবধূ হতে চলেছেন। ২০২৪ সালে ২২ মে পলাশের জন্মদিনে তার সঙ্গে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্টের মাধ্যমে এই জুটির পথচলা শুরু হয়েছিল। এবার তাঁদের চারহাত এক হতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+