মাদার টেরিজা বিতর্কে মোহন ভাগবতকে প্রকাশ্যে সমর্থন শিবসেনার
মুম্বই, ২৫ ফেব্রুয়ারি : কেন্দ্রের জমি অধিগ্রহণ আইনের বিরোধিতা করলেও মাদার টেরিজাকে নিয়ে আরএসএস প্রধান মোহন ভাগবতের করা বিতর্কিত মন্তব্যকে প্রকাশ্যেই সমর্থন জানাল শিবসেনা।
আরও পড়ুন : মাদার টেরিজার সেবার মূল লক্ষ্য ছিল মানুষকে খ্রীষ্ট ধর্মে রূপান্তর : আরএসএস প্রধান মোহন ভাগবত
এদিন দলীয় মুখপত্র সামনায় প্রকাশিত সম্পাদকীয়তে লেখা হয়েছে, খ্রিস্টধর্মের প্রচার করতেই নানা দেশে খ্রিস্টান মিশনারিরা শাখা খোলেন। এমনকী আরএসএস প্রধানের মন্তব্যকে 'কড়া সত্য' বলেও মন্তব্য করা হয়েছে সম্পাদকীয়তে।

গতকালই মাদার টেরিজাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন আরএসএস প্রধান মোহন ভাগবত। স্বেচ্ছাসেবি সংস্থা 'আপনা ঘর' আয়োজিত একটি অনুষ্ঠানে মোহন ভাগবত বলেন, "মাদার টেরিজা অবশ্যই মানুষের সেবা করতেন। কিন্তু তা একটি উদ্দেশ্য নিয়ে। আসলে মাদারের একমাত্র লক্ষ্য ছিল মানুষকে খ্রিস্ট ধর্মে রূপান্তর করা। যেহেতু তিনি নিজে খ্রিস্ট মতে বিশ্বাসী ছিলেন।" এখানেই না থেমে দেশে ভাগবতের অভিযোগ, সেবার নামে চক্রান্ত, ষড়যন্ত্র চলছে। মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানির লোকজন কেন ভারতে সেবা করতে আসেন তা নিয়েও প্রশ্ন তোলেন আরএসএস প্রধান।
ভাগবতের এই মন্তব্যের পর সংঘের তরফে ড্যামের কন্ট্রোলে নামা হলেও সব মহলে সমালোচনার ঝড় ওঠে। তবে এটা নতুন নয়, এর আগেও নানা বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হয়েছেন ভাগবত।
More From
-
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
রামনবমীর মিছিল ঘিরে অশান্ত জঙ্গিপুর, পাথরবৃষ্টির সঙ্গে ব্যাপক ভাঙচুর -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম? -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা! রবিবার পর্যন্ত চলতে পারে অস্থির আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন -
LPG সঙ্কট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে? আর চিন্তা নয়, সাধারণ মানুষের জন্য বাজারে ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ আনছে সরকার -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া












Click it and Unblock the Notifications