মাদার টেরিজার সেবার মূল লক্ষ্য ছিল মানুষকে খ্রীষ্ট ধর্মে রূপান্তর : আরএসএস প্রধান মোহন ভাগবত
নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি : ফের বিতর্কিত মন্তব্য আরএসএস প্রধান মোহন ভাগবতের মুখে। মন্তব্য মাদার টেরিজাকে নিয়ে। দরিদ্র মানুষের সেবার পিছনে মাদার টেরিজার আসল লক্ষ্য ছিল মানুষকে খীষ্ট্র ধর্মে রূপান্তর করা। ভাগবতের এই মন্তব্য ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক।
আরও পড়ুন : ভারত হিন্দু রাষ্ট্র, হিন্দুত্বই পরিচয়, ফের ঝড় তুললেন মোহন ভাগবত
স্বেচ্ছাসেবী সংস্থা,' আপনা ঘর' আয়োজিত একটি অনুষ্ঠানে মোহন ভাগবত বলেন, "মাদার টেরিজা অবশ্যই মানুষের সেবা করতেন। কিন্তু তা একটি উদ্দেশ্য নিয়ে। মাদারের একমাত্র লক্ষ্য ছিল মানুষকে খ্রীষ্ট ধর্মে রূপান্তর করা। যেহেতু তিনি নিজে খ্রীষ্টমতে বিশ্বাসী ছিলেন।"

শুধু তাই নয়, ভাগবত আরও বলেন, "প্রশ্নটা অন্য ধর্মে রূপান্তরের না। কিন্তু এই ধর্মান্তর যদি সেবার নামে হয় তাহলে অবশ্যই সেই সেবার মূল্য কমে যায়। কিন্তু এখানে (যে স্বেচ্ছাসেবী সংস্থার অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন) এদের একমাত্র লক্ষ্য দরিদ্র ও অসহায় মানুষদের নিখাদ সেবা করা।"
ভাগবতের এই মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। নোবেল শান্তি পুরস্কার জয়ী মাদার টেরিজা প্রসঙ্গে এমন অবমাননাকর মন্তব্য করায় মোহন ভগবত তথা, আরএসএস-এর বিরোধিতায় সরব হয়েছে বিভিন্ন মহল।
এর পরেও মোহন ভাগবত বলেন, দেশে সেবার নামে চক্রান্ত, ষড়যন্ত্র চলছে। তিনি বিস্মিত, কেন মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানির লোকজন কেন ভারতে সেবা করতে আসেন।
যদিও খবরটি প্রকাশ্যে আসার পরই মাদার সম্পর্কে ভগবতের মন্তব্যের ড্যামেজ কন্ট্রোলে নামে সংঘ পরিবার। যদিও তাতে বিতর্ক থেকে পিছু ছাড়াতে পারেনি দল।
তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডেরেক ওব্রায়েম মোহন ভগবতের মন্তব্যের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, "মাদার টেরিজা শুধু খ্রীষ্টধর্মের জন্য পরিচিত ছিলেন না, বরং বিশ্ববন্দিত এক ব্যক্তিত্ব ছিলেন, যাঁকে বিশ্ববাসী ভালবাসে। আমি কলকাতার বাসিন্দা। আর সেই কারণে এই ধরণের মন্তব্য শুনে আমার আরও বেশি খারাপ লাগছে।"
-
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
আজ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট! ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া, কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? জেনে নিন -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল












Click it and Unblock the Notifications