চিনা বাণিজ্যে ভারতীয় 'হানা'! যোগী রাজ্যে আসছে স্যামসাং, মাথায় হাত বেজিংয়ের
দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং এবার বিশাল অর্থের বিনিয়োগ করতে চলেছে ভারতের উত্তরপ্রদেশে। জানা গিয়েছে নয়ডাতে একটি উৎপাদনকারী ইউনিট চালু করতে চলেছে স্যামসাং। এর ফলে যোগী রাজ্যে আসতে চলেছে ৪.৮২৫ কোটি টাকার বিনিয়োগ। চিন থেকে সরিয়ে এনেই উত্তরপ্রদেশে এই ইউনিট চালি করা হচ্ছে বলে জানা গিয়েছে।

স্যামসাং ডিসপ্লে ইউনিট নয়ডায়
এই নতুন ইউনিট চালুর আগে স্যামসাং ডিসপ্লে নয়ডা প্রাইভেট লিমিটেড নামক কোম্পানিও চালু হয়েছে। এই সংস্থাকে উত্তরপ্রদেশের সরকারর বিশেষ সুযোগ সুবিধা দেবে বলে জানানো হয়েছে। জানা গিয়েছে এরকম অত্যাধুনিক পর্যায়ের ইউনিটটি বিশ্বে মাত্র দুটি রয়েছে। নয়ডাতে তৃতীয় এমন ইউনিট তৈরি করতে চলেছে স্যামসাং।

ইউনিটকে ইনসেনটিভ দেবে যোগী সরকার
জানা গিয়েছে নয়ডার এই ইউনিটে সরাসরি ৫১০ জন মানুষের কর্মসংস্থান হবে। এর আগে ২০১৮ সালে নয়ডাতেই একটি মোবাইল উৎপাদনকারী ইউনিট তৈরি করেছিল স্যামসাং। সেটির উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই আবহে এই নয়া ইউনিটকে ইনসেনটিভ দেওয়ার বিষয়টি গৃহীত হয় যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন ক্যাবিনেট বৈঠকে।

৪,৮২৫ কোটি টাকার বিনিয়োগ
উত্তরপ্রদেশ সরকারের তরফে একজন মুখপাত্র এই বিষয়ে বলেন, 'নতুন এই ইউনিটটির মাধ্যমে স্যামসাং ৪,৮২৫ কোটি টাকার বিনিয়োগ করতে চলেছে উত্তরপ্রদেশে। কেন্দ্রের সঙ্গে সহযোগিতার মাধ্যমে এই ইউনিট তৈরির কাজে অগ্রগতির খাতে হাত লাগাবে উত্তরপ্রদেশের সরকার। উত্তরপ্রদেশ ইলেকট্রনিকস ম্যানুফ্যাকচারিং পলিসি ২০১৭-এর অধীনে এই ইউনিটের অনুমোদন দেওয়া হয়েছে।'

৭১০ কোটি টাকার ইনসেন্টিভ পাবে স্যামসাং
এদিকে এই ইউনিট তৈরির লক্ষ্যে উত্তরপ্রদেশ সরকারের থেকে প্রথম পাঁচ বছরে স্যামসাং পেতে চলেছে ২৫০ কোটি টাকার ইনসেন্টিভ। এছাড়া কেন্দ্রের তরফে আরও ৪৬০ কোটি টাকার ইনসেন্টিভ পেতে চলেছে স্যামসাং। এই নতুন ইউনিট উত্তরপ্রদেশকে বিশ্ব বিনিয়োগের মানচিত্রে নতুন করে তুলে ধরবে।
-
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
রামনবমীর মিছিল ঘিরে অশান্ত জঙ্গিপুর, পাথরবৃষ্টির সঙ্গে ব্যাপক ভাঙচুর -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম? -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা! রবিবার পর্যন্ত চলতে পারে অস্থির আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন -
LPG সঙ্কট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে? আর চিন্তা নয়, সাধারণ মানুষের জন্য বাজারে ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ আনছে সরকার -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া












Click it and Unblock the Notifications