Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রয়েছে কোটি কোটি টাকার অবৈধ সম্পত্তি, প্যান্ডোরা পেপার্সে নাম জুড়ে গেল সচিনের

রয়েছে কোটি কোটি টাকার অবৈধ সম্পত্তি, প্যান্ডোরা পেপার্সে নাম জুড়ে গেল সচিনের

এবার 'প্যান্ডোরা পেপার্স' -এ(Pandora Papers) নাম জুড়ে গেল ভারতের মহান ব্যাটসম্যান সচিন তেন্ডুলকারের। বছর পাঁচেক আগে পানামা পেপার্স ফাঁস বিশ্বজুড়ে তীব্র আতঙ্কের সৃষ্টি করে। সামনে এসে পড়ে একাধিক ভুয়ো কোম্পানি এবং বড় ব্যক্তিত্বদের কর ফাঁকির আসল ছবি। এবার ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস (ICIJ) আবারও প্যান্ডোরা পেপার্সের একটা বড় অংশ সামনে এসেছে। তাতেই জুড়ে গিয়েছে লিটল মাস্টারের নাম।

বড় বিপদের মুখে সচিন

বড় বিপদের মুখে সচিন

এদিকে সাম্প্রতিককালে বিশ্বব্যাপী একাধিক বিশিষ্ট নেতা, রাজনীতিবিদ এবং কোটিপতিদের অবৈধ গোপন সম্পদ এবং আর্থিক লেনদেনের তথ্য সামনে এসে পড়ে পানামা পেপার্সের হাত ধরে। তৈরি হয় ব্যাপক চাঞ্চল্য। এমনকী এতে নাম জড়িয়েছে বলিউডেরও একাধিক নামিদামি অভিনেতাদের। এদিকে পানামা পেপার্স ফাঁস হওয়ার পর ভারতীয়রা তাদের সম্পদের 'পুনর্গঠন' শুরু করেছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে। এমনকী বিপদ বুঝে সাম্প্রতিককালে সচিন টেন্ডুলকারও এক ব্রিটিশ দ্বীপপুঞ্জে তার সম্পত্তি বিক্রি শুরু করেছিলেন বলেও জানা যাচ্ছে।

 তদন্তে ৬০০ সাংবাদিক

তদন্তে ৬০০ সাংবাদিক

এদিকে এখনও পর্যন্ত পানামা পেপার্স সংক্রান্ত মোট নথির পরিমাণ ১১৯ কোটিরও বেশি বলে জানা যায়। যদিও ২০১৬ সালের পর থেকেই সকলের নজর কাড়তে শুরু করে প্যান্ডোরা পেপার লিক কাণ্ড। এদিকে আইসিআইজে জানিয়েছে, এখনও পর্যন্ত ১১৭ টি দেশের ৬০০ জন সাংবাদিক প্যান্ডোরা পেপার্স তদন্তে মাঠে নেমেছেন। মোট ডেটার পরিমাণ প্রায় ২.৯৪ টেরাবাইটের। এই কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে অনিল আম্বানিদের মতো ব্যক্তিত্বদেরও।

তালিকায় কারা আছেন?

তালিকায় কারা আছেন?

এদিকে সদ্য প্রকাশিত রিপোর্টে নাম জড়িয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারেরও। তাদের বেশ কিছু অবৈধ লেনদেনের তথ্যও সামনে আনা হয়েছে। অন্যদিকে সচিন ছাড়াও নাম রয়েছে পপ মিউজিক ডিভা শাকিরা, সুপার মডেল ক্লদিয়া শিফারও।

নাম উঠেছে ৩০০ ভারতীয়ের

নাম উঠেছে ৩০০ ভারতীয়ের

অন্যদিকে প্রতিবেদনে এও বলা হয়েছে, এখনও পর্যন্ত তালিকায় নাম উঠেছে ৩০০-র বেশি ভারতীয়ের। যাদের বিষয়ে আরও বিশদ তথ্য সংগ্রহের কাজ চলছে। আগামী কয়েক দিনের মধ্যে সেই সম্পর্কেও যাবতীয় তথ্য প্রকাশ করা হবে। তালিকায় কয়েকজন প্রাক্তন সাংসদের নামও রয়েছে বলে জানা যাচ্ছে। মজার ব্যাপার হল, যাদের কাজ কর ফাঁকি রোধ করা, দেশের আইনি ব্যবস্থা সামলানো সেই সমস্ত আমলা-সরকারি কর্মকর্তাদেরও নাম রয়েছে এই তালিকায়। এর মধ্যে রয়েছে রাজস্ব বিভাগের প্রাক্তন কর্মকর্তা, প্রাক্তন কর কমিশনার, এমনকি প্রাক্তন সামরিক কর্মকর্তারাও।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+