Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

২০০৫ সালের আগে ছাপা টাকা তুলে নিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক

টাকা
মুম্বই, ২৩ জানুয়ারি: ২০০৫ সালের আগে ছাপা টাকা বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক। চলতি বছরের পয়লা এপ্রিল বা তার পর যে কেউ যে কোনও ব্যাঙ্কে গিয়ে নোট বদলে নিতে পারবেন। কারণ পয়লা এপ্রিল থেকে আর বাজারে চলবে না ২০০৫ সালের আগে ছাপা নোট।

রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, এতে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেই। সময় মতো ব্যাঙ্কে গিয়ে তা পাল্টে নিলেই হল।

কীভাবে বুঝবেন, কোন টাকা পুরোনো অর্থাৎ ২০০৫ সালের আগে ছাপা? খুব সহজ। ধরুন, আপনার কাছে একটি ১০০ টাকার নোট রয়েছে। যে দিকে মহাত্মা গান্ধীর ছবি রয়েছে, তার উলটো পিঠে দেখুন। একদম নীচের দিকে ঠিক মাঝখানে দেখবেন সাল উল্লেখ করা রয়েছে কি না। নতুন নোট হলে লেখা থাকবে ২০০৫ থেকে ২০১৩, যে কোনও একটি বছর। যদি কিছু লেখা না থাকে, তবে বুঝবেন নোটটি ২০০৫ সালের আগে ছাপা। এই নোটটি যদি ব্যবহার করতে চান, ৩১ মার্চের আগে ব্যবহার করুন। নইলে তা রেখে দিন যত্ন করে। পয়লা এপ্রিল বা তার পর কোনও তারিখে ব্যাঙ্কে গিয়ে বদলে নিন। ৫, ১০, ২০, ৫০, ১০০, ৫০০ এবং ১০০০ টাকার নোটের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে।

প্রসঙ্গত, মহাত্মা গান্ধীর ছবি দেওয়া টাকার প্রচলন হয় ১৯৯৬ সালে। তার আগে টাকায় মহাত্মা গান্ধীর ছবি থাকত না। তবে কেন পুরোনো নোট বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল, তা বলেনি রিজার্ভ ব্যাঙ্ক।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+