Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Ram Lalla Idol: শ্বেতশুভ্র নাকি কৃষ্ণবর্ণ - কেমন হবে শ্রীরামের মূর্তি?

Ram Mandir Inauguration: অযোধ্যার রামমন্দিরে কোন শিল্পীর ভাস্কর্য স্থান পাবে তা ঠিত হলেও, দ্বিমত রয়েছে তা শ্বেতশুভ্র নাকি কৃষ্ণবর্ণ হবে তা নিয়ে। সংসদ বিষয়কমন্ত্রী প্রল্হাদ যোশী পয়লা জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় বলেছিলেন মাইসুরুর অরুণ যোগীরাজের খোদাই করা রাম লালার মূর্তি অযোধ্যায় স্থাপন করা হবে। সূত্রের খবর, শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের ১১ জন সদস্যের অধিকাংশই ২২ ডিসেম্বর যোগীরাজের ভাস্কর্যের কৃষ্ণবর্ণের রাম লালার মূর্তিকে সর্বোচ্চ রেটিং দিয়েছিলেন।

একটি সূত্র জানিয়েছে, যোগীরাজের ভাস্কর্য মূর্তির জন্য একনম্বর রেটিংয়ের পরিবর্তন করা হবে না। অন্য একটি সূত্র জানিয়েছে মকর সংক্রান্তি অর্থাৎ ১৪-১৫ জানুয়ারির মধ্যে ট্রাস্টের দ্রাবা চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে। ৫১ ইঞ্চি লম্বা শিশু রামের তিনটি খোদাই করা মূর্তি তৈরি করতে তিনজন ভাস্করকে বলা হয়েছিল। তার মধ্যে অরুণ যোগীরাজের ভাস্কর্যকে বেছে নেওয়া হয়েছে। এছাড়া বাকি দুই ভাস্কর হলেন, গণেশ ভট্ট এবং সত্যনারায়ণ পাণ্ডে। অরুণ যোগীরাজ ও গণেশ ভট্ট তৈরি করেছিলেন কৃষ্ণবর্ণে ভাস্কর্য, আর সত্যনারায়ণ পাণ্ডে তৈরি করেছিলেন শ্বেতশুভ্র ভাস্কর্য।

Ram Lalla Idol

ট্রাস্টের একটি সূত্র থেকে জানা যাচ্ছে, গত বছরের মে মাসে দেশের বিভিন্ন জায়গা থেকে আটজন ভাস্করকে আমন্ত্রণ জানানো হয়েছিল। যাঁদের মধ্যে তিনজন নির্দিষ্ট শর্তে কাজ করতে রাজি হয়েছিলেন। প্রথম শর্ত ছিল তাদেরকে অযোধ্যায় কাজ শেষ করতে হবে। দ্বিতীয় শর্ত ছিল তিনটির মধ্যে শুধুমাত্র একটি ভাস্কর্যকে পবিত্র করার জন্য নির্বাচিত করা হবে।

প্রসঙ্গত অরুণ যোগীরাজ এমন একটি পরিবার থেকে এসেছেন, যাঁর পঁচ প্রজন্ম মূর্তি তৈরি করে আসছেন। এই পরিবার মাইসুরু রাজ পরিবারের জন্যও কাজ করেছিল। তিনি ইন্ডিয়া গেটের কাছে অমর জওয়ান জ্যোতির পিছনে নেতাজি সুভাষচন্দ্র বসুর ৩০ ফুটের মূর্তি তৈরি করে ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছেন। এছাড়াও তিনি উত্তরাখণ্ডের কেদারনাথে শঙ্করাচার্যের ১২ ফুট লম্বা মূর্তিও তৈরি করেছিলেন। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাঁর কাজের প্রশংসা করেছিলেন।

অরুণ যোগীরাজের স্ত্রী বিজয়া অরুণ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তিনি কিংবা তাঁর স্বামী কেউই কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ না পেলেও সমাজ মাধ্যম থেকে জানতে পেরেছেন, তাঁর স্বামীর তৈরি ভাস্কর্য বেছে নেওয়ার কথা। তিনি আরও জানিয়েছেন, তাঁর স্বামী গত ছয় মাস ধরে অযোধ্যায় কঠোর পরিশ্রম করছেন। তাঁদের সাত বছর ও আঠারো মাস বয়সী দুই সন্তান রয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+