Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Rajasthan Shocker: জমি নিয়ে বিবাদ! ভাইয়ের শরীর ট্রাক্টর চালিয়ে পিষে দিল দাদা

Rajasthan Shocker: জমি নিয়ে বিবাদের জের! ভাইকে ট্রাক্টরের চাকায় পিষে মারল দাদা। একবার নয়, ভাইয়ের মৃত্যু নিশ্চিত করতে একবার নয়, আটবার শরীরের উপর দিয়েই চালিয়ে নিয়ে যাওয়া হল ট্রাক্টরটিকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রাজস্থানের ভরতপুর এলাকায়।

এই ঘটনার ভিডিও ইতিমধ্যে (Rajasthan Shocker) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর সেই ভিডিও দেখে রীতিমত শিউরে উঠছেন দেশের মানুষ। কতটা নিষ্টুর হলে ঘটতে পারে এই ঘটনা? তা নিয়েই উঠছে প্রশ্ন।

Rajasthan Shocker

দীর্ঘদিন ধরেই একটি জমি নিয়ে দুই পরিবার অর্থাৎ বাহাদুর সিং এবং আতহার সিংয়ের মধ্যে সমস্যা চলছিল! আর তা নিয়ে মাঝে মধ্যেই চলত সংঘর্ষ। তবে এদিন পরিস্থিতি একেবারে রণক্ষেত্রে হয়ে ওঠে। বাহাদুর সিং একেবারে ট্রাক্টার নিয়ে বিতর্কিত ওই জমিতে (Rajasthan Shocker) চলে আসে। আর সেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় আতহার সিংও। ট্রাক্টর নিয়ে এভাবে জমিতে ঢোকার তীব্র প্রতিবাদ জানায় সে।

যা নিয়ে একেবারে রণক্ষেত্র পরিস্থিতি (Rajasthan Shocker) তৈরি হয় দুই পরিবারের। চলে একে অপরের উপর লাঠি নিয়ে হামলাও। এমনকি একে অপরের পরিবারের উপর গুলি ছোঁড়ে বলেও অভিযোগ গ্রামের মানুষের। আর তা নিয়ে সংঘর্ষ চলার মধ্যেই আতহার সিংয়ের ছেলে মাটিতে পড়ে যায়। আর সেই সময় বাহাদুর সিংয়ের ছেলে তাঁর উপর দিয়ে ট্রাক্টার চালিয়ে দেয় বলে অভিযোগ। এমনকি মৃত্যু নিশ্চিত করতে একাধিকবার ওই ব্যক্তির উপর দিয়ে ট্রাক্টার চালানো হয় বলে দাবি।

এই অবস্থা দেখে অন্যান্যরা থামানোর চেষ্টা করতে ছুটে যান। কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় আতহার সিংয়ের ছেলে। আর এরপরে পরিস্থিতি (Rajasthan Shocker) আরও জটিল হয়ে ওঠে। শুরু হয় ব্যাপক সংঘর্ষ। আর তাতে দুই পরিবারের আরও ১০ জন আহত হন। গুরুতর অবস্থায় আহতদের সবাইকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্জল্য তৈরি হয়েছে।

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে (Rajasthan Shocker) বিশাল পুলিশ বাহিনী। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখার চেষ্টা চলছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+