Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দিল্লি থেকে হাওড়া বন্দে ভারত ছুটবে 'খাঁচার মধ্যে' দিয়ে! একাধিক সুবিধা যাত্রীদের জন্য, তাও ফ্রি'তে

Vande Bharat Sleeper Train: খুব শীঘ্রই আরও কয়েকটি বন্দে ভারত পেতে পারে দেশ। কার্যত সেই চেষ্টাই চালাচ্ছেন এখন ভারতীয় রেল। যার মধ্যে আছে বন্দে ভারত স্লিপারও। শোনা যাচ্ছে এই ট্রেন হাওড়া এবং দিল্লি রুটে চালানো হবে। কয়েক দফায় দেশের অন্য একটি রুটে এই ট্রেনের ট্রায়াল রান চালায় রেলওয়ে। আর তা সফল হয়েছে। এখন শুধুই সবুজ সঙ্কেতের অপেক্ষা। আর তা মিললেই বাণিজ্যিক ভাবে নয়াদিল্লি এবং হাওড়া রুটে ছুটবে স্লিপার ভার্সন।

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম রুট দিল্লি এবং হাওড়া। বহু মানুষ কার্যত প্রত্যেকদিনই এই রুটে যাত্রা করে থাকে। দীর্ঘদিন ধরেই এই রুটে বন্দে ভারত (Vande Bharat Sleeper Train) চালানোর একটা জল্পনা ছিল। অবশেষে তা খুবই শীঘ্রই সত্যি হবে বলেও মনে করা হচ্ছে। একেবারে জোরকদমে এই রুটে লাইনের পরিকাঠামো উন্নতির করা হচ্ছে। একই সঙ্গে লাইনের দুপাশে বেড়া দেওয়ার কাজও হচ্ছে।

Vande Bharat Sleeper Train

এখনও পর্যন্ত যা খবর, প্রতি কিমি ১৬০ কিমি গতিতে এই রুটে ছুটবে বন্দে ভারত স্লিপার। হঠাত যাতে লাইনে কোনও কিছু এসে বিপদ ঘটায়, সেই কারণে লাইনের দুপাশে বেড়া দেওয়ার কাজ চলছে। যা খবর, এই কাজ একেবারে শেষের মুখে। সব কিছু ঠিক থাকলে আগামী জুন কিংবা জুলাই'য়ের মধ্যেই লাইনের দুপাশে বেড়া দেওয়ার কাজ শেষ হয়ে যাবে বলে দাবি একাধিক সংবাদমাধ্যমের। শুধু বেড়া নয়, কিছু কিছু জায়গাতে দেওয়ালও তুলে দেওয়া হয়েছে বলেও দাবি সংবাদমাধ্যমের।

ফলে নয়া দিল্লি হাওড়া নয়া দিল্লি রুটে বন্দে ভারত ছুটবে একেবারে সুরক্ষিত 'খাঁচার মধ্যে' দিয়ে! এই বিষয়ে এখনও পর্যন্ত রেলের তরফে নয়াদিল্লি হাওড়া 'সেমি বুলেট' চালানো নিয়ে কিছু বলা হয়নি সরকারি ভাবে। তবে যেভাবে প্রস্তুতি চলছে তাতে খুব শীঘ্রই নয়া ট্রেন চলতে পারে।

Vande Bharat Sleeper Train: সম্ভাব্য টিকিটের দাম

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর নয়া দিল্লি এবং হাওড়ার মধ্যে দূরত্ব ১৪৪৯ কিলোমিটার। আর এই দীর্ঘপথ এই ট্রেন অতিক্রম করবে মাত্র ১৫ ঘন|ণ্টায়। এক্ষেত্রে এসি থ্রি-টিয়ারে টিকিটের দাম সম্ভবত ৩,০০০ টাকা, এসি টু-টিয়ারে টিকিটের দাম হতে পারে চার হাজার টাকা এবং এসি ফার্স্ট ক্লাসে ৫,১০০ টাকা টিকিটের দাম হবে বলে মনে করা হচ্ছে।

Take a Poll

Vande Bharat Sleeper Train: একাধিক সুবিধা পাবেন যাত্রীরা

দীর্ঘ রাস্তায় ওয়াইফাই'য়ের সুবিধা তেমন থাকবে। তেমনই এই ট্রেন সম্পূর্ণ সুরক্ষিত। আধুনিক প্রযুক্তি নির্ভর। ঝাঁকুনি থাকবে না। সবথেকে বড় বিষয় আরামদায়ক ভাবে শুয়ে শুয়ে যাত্রীরা এই ট্রেনে যাত্রা করতে পারবেন। পাবেন খাবারও। এক্ষেত্রে কিছু |টাকা টিকিটের সঙ্গেই নিয়ে নেওয়া হতে পারে। এছাড়াও আরও সুবিধা ভোগ করতে পারবেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+