ইনস্টাগ্রামে মাইলফলক! বিশ্বনেতাদের মধ্যে শীর্ষে নরেন্দ্র মোদী, জানেন তাঁর ফলোয়ার্সের সংখ্যা কত?
আবারও এক ডিজিটাল রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ, ২৬ ফেব্রুয়ারি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট-এ ফলোয়ার্সের সংখ্যা ১০০ মিলিয়ন অর্থাৎ ১০ কোটি ছুঁয়েছে। রাজনৈতিক নেতা হিসেবে তিনিই প্রথম এই মাইলফলকে পৌঁছেছেন। এর ফলে বিশ্বনেতাদের যে তালিকা রয়েছে সেই তালিকায় ফলোয়ার্সের নিরিখে এখন শীর্ষস্থানে রয়েছেন মোদী।

২০১৪ সাল থেকে ইনস্টাগ্রামে রয়েছেন তিনি। গত এক দশক ধরে শুধুমাত্র প্রচারের মাধ্যমেই তাঁর প্রোফাইল সীমাবদ্ধ থাকেনি। বরং বিশ্বনেতাদের মধ্যে অন্যতম সক্রিয় এবং উচ্চ-এনগেজমেন্টের ডিজিটাল প্ল্যাটফর্মে পরিণত হয়েছে তাঁর প্রোফাইল। সরকারি কর্মসূচি থেকে শুরু করে ব্যক্তিগত মুহূর্ত পর্যন্ত বিভিন্ন ধরণের পোস্টই নিয়মিত সাড়া ফেলে।
পরিসংখ্যান বলছে যে, ফলোয়ার্সের সংখ্যায় তিনি অনেকটাই এগিয়ে রয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর ফলোয়ার্স বর্তমানে প্রায় ৪৩.২ মিলিয়ন। যা প্রধানমন্ত্রী মোদীর তুলনায় অর্ধেকেরও কম। তৃতীয় স্থানে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো রয়েছেন। আপাতত তাঁর ফলোয়ার্স রয়েছে ১৫ মিলিয়ন। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডা সিলভা চতুর্থ স্থানে রয়েছেন। তাঁর ফলোয়ার্স সংখ্যা বর্তমানে রয়েছে ১৪.৪ মিলিয়ন। পঞ্চমে রয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট তায়িপ এরদোগান। বর্তমান পরিসংখ্যান অনুযায়ী তাঁর ফলোয়ার্স সংখ্যা রয়েছে ১১.৬ মিলিয়ন। এবং ষষ্ঠ স্থানে আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই, বর্তমান পরিসংখ্যান অনুযায়ী তাঁর ফলোয়ার্স সংখ্যা রয়েছে ৬.৪ মিলিয়ন।
সব মিলিয়ে, ইনস্টাগ্রামে ১০ কোটির গণ্ডি পেরিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু ভারতেরই নয়, বিশ্ব রাজনীতির ডিজিটাল পরিসরেও এক নতুন নজির গড়লেন।
-
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস











Click it and Unblock the Notifications