বিহার ও বাংলায় একসঙ্গে ভোটার প্রাশান্ত কিশোর, কমিশনের নোটিশে চাঞ্চল্য
বিহারে আসন্ন বিধানসভা ভোটের আগে রাজনিতীর ময়দানে ফের উত্তাপ ছড়িয়েছে। নির্বাচনী কৌশলকারী থেকে রাজনীতির ময়দানে পা রাখা জন সুরাজ পার্টির মুখপাত্র প্রাশান্ত কিশোরের ভোটার নাম নথিভুক্তি ঘিরে উঠেছে নতুন প্রশ্ন। জানা গিয়েছে, কিশোরের নাম ভোটার তালিকায় একসঙ্গে নথিভুক্ত রয়েছে বিহার ও পশ্চিমবঙ্গের দুই জায়গাতে। আর এই অভিযোগের ভিত্তিতেই তাকে শোকজ নোটিশ পাঠালো ভারতের নির্বাচন কমিশন।
কমিশনের নোটিশ অনুযায়ী জানা গিয়েছে বিহারের রোহতাস জেলার সাসারাম লোকসভা কেন্দ্রের অন্তর্গত কারগাহার বিধানসভা এলাকায় ভোটার হিসেবে তার নাম রয়েছে । তাঁর ভোটকেন্দ্র গ্রামের মধ্য বিদ্যালয় কোনার। তাঁর ভোটার পরিচয় পত্র নম্বর 1013123718 উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় কিশোরের ঠিকানা হিসেবে ব্যবহৃত হয়েছে ১২১ কালিঘাট রোড, যেটি তৃণমূল কংগ্রেসের ভবানীপুরের দলীয় কার্যালয় ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিধানসভা কেন্দ্র। এখানেই ভোটকেন্দ্র হিসাবে ধরা হয়েছে সেন্ট হেলেন স্কুল। উল্লেখ্য, ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে কাজ করেছিলেন কিশোর।
ভারতের জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫০ এর ধারা ১৭ অনুযায়ী কোন নাগরিক একাধিক বিধানসভা কেন্দ্রে ভোটার হিসেবে নাম রাখতে পারেন না। একই সঙ্গে ধারা ৩১ অনুযায়ী এই নিয়ম ভঙ্গ করলে এক বছরের কারাদণ্ড, জরিমানা ও শাস্তির বিধান রয়েছে। একারণেই প্রশান্ত কিশোরকে বিষয়টি নিয়ে তিন দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে কমিশনের তরফে।
এব্যাপারে প্রশান্ত কিশোরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ সম্ভব না হওয়ায় তাঁর মন্তব্য পাওয়া যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক জন সুরাজ পার্টির এক শীর্ষ নেতা জানান, বঙ্গের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদন ইতিমধ্যেই করা হয়েছে। তাঁর দাবি, বিহারে নাম নথিভুক্তির পরই সেই প্রক্রিয়া শুরু করা হয়েছিল। তবে আবেদন বর্তমানে কোন অবস্থায় রয়েছে, তা দলের কাছে এখনও পরিষ্কার নয়।
এদিকে, ২৪৩টি আসনে নির্বাচন লড়ছে কিশোরের জন সুরাজ পার্টি। প্রথমদিকে ধারণা করা হয়েছিল, কিশোর নিজেই কারগাহার থেকে প্রার্থী হবেন। পরে তিনি রঘোপুর থেকে আরজেডি নেতা তেজস্বী যাদবের বিরুদ্ধে লড়ার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু অবশেষে নিজে নির্বাচন না লড়ার সিদ্ধান্ত নেন কিশোর। তাঁর কথায়, "দলের বৃহত্তর স্বার্থেই আমি এবার ভোটে লড়ছি না। দলকে সংগঠিত করা ও প্রার্থীদের জিতিয়ে তোলাই এখন আমার মূল লক্ষ্য।"
তবে, দুই জায়গায় একসঙ্গে ভোটার হিসেবে নাম থাকা এই প্রথম নয়। এর আগেও আরজেডি নেতা তেজস্বী যাদব ও বর্তমান উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিংহ দুজনের নামই ছিল পাটনায় ও তাঁদের নিজ নিজ বিধানসভা এলাকায়।
আর এই গোটা ঘটনাকে কেন্দ্র করে কমিশনের ভূমিকা সহ সংশ্লিষ্ট দপ্তরের কাজের প্রক্রিয়া নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন ও আলোচনা শুরু হয়েছে। এদিকে ভোটের আগে এই বিতর্ক কোন দিকে মোড় নেয়, সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল সহ বিভিন্ন মহল।
-
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
দেশের মাটিতে শেষ ম্যাচেও সপ্রতিভ মেসি, পাঁচ গোলে জয় আর্জেন্তিনার











Click it and Unblock the Notifications