Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Pranab Mukherjee: মন্ত্রিসভা থেকে কেন প্রণবকে সরান রাজীব গান্ধী? 'ফাঁস' করলেন মেয়ে শর্মিষ্ঠা

Pranab Mukherjee: শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের লেখা বই 'PRANAB, MY FATHER: A Daughter Remembers' নিয়ে বিতর্ক! মূলত প্রাক্তন রাষ্ট্রপতি তথা বাবা প্রণব মুখোপাধ্যায়কেই নিয়ে এই বই লিখেছেন মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। বিশেষ করে গান্ধী পরিবারের সঙ্গে প্রণব মুখোপাধ্যায়ের সম্পর্কের কথা উঠে এসেছে এই বইতে।

প্রণব মুখোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা থেকে শুরু করে রাহুল গান্ধীর রাজনৈতিক কেরিয়ার তৈরি নিয়ে একাধিক তথ্য তাঁর বইতে তুলে ধরেছেন শর্মিষ্ঠা (Sharmistha Mukherjee)। এমনকি রাজীব গান্ধী এবং সোনিয়া গান্ধীর সম্পর্ক নিয়েই একাধিক তথ্য তুলে ধরা হয়েছে 'PRANAB, MY FATHER: A Daughter Remembers' বইটিতে।

Pranab Mukherjee

আর তা সামনে আসার পর থেকেই একাধিক বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি সংবাদমাধ্যম এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে শর্মিষ্ঠা মুখোপাধ্যায় বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী তার বাবাকে (Pranab Mukherjee) মন্ত্রিসভা থেকে সরিয়ে দিয়েছিলেন। মূলত অবিশ্বাসের একটা বাতাবরণ তৈরি হয়েছিল।

তবে রাজীব গান্ধী কিংবা সোনিয়া গান্ধী আমার বাবাকে (Pranab Mukherjee) নিয়ে কি ভাবতেন তা তারাই বলতে পারবেন। তবে বিশ্বাসের অভাব যে ছিল তা আমার বাবার বিশ্লেষণে উঠে এসেছে। এমনকি অন্ধভাবে কাউকে যে মান্য করব না, সেটা রাজীব গান্ধী সম্ভবত ভেবেছিলেন, এমনই একটি নোট বাবা প্রণব মুখোপাধ্যায় লিখেছিলেন বলেও সাক্ষাৎকারে জানিয়েছেন মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়।

এমনকি তাঁর অধিকারও একদিন প্রশ্নের মুখে পড়তে পারে, এমটা সোনিয়া গান্ধীরও মনে হয়েছিল বলে দাবি করেছেন তিনি। শধু তাই নয়, বইতে লিখছেন, রাজীব গান্ধীর প্রধান প্রতিদ্বন্দ্বী হতে পারেন প্রণব মুখোপাধ্যায়ই (Pranab Mukherjee)। এই প্রসঙ্গে বর্ষীয়ান এক নেতার বক্তব্য তুলে ধরেছেন শর্মিষ্ঠা তাঁর বইতে। যিনি দীর্ঘদিন রাজীব গান্ধী এবং ইন্দিরা গান্ধীর মন্ত্রিসভায় ছিলেন।

তাঁর বক্তব্য, আশঙ্কা ছিল প্রণব মুখপাধ্যায় (Pranab Mukherjee) রাজীব গান্ধীর ক্ষমতার জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারেন। আর সেই কারণেই মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়। যদিও ইন্দিরা গান্ধীর সঙ্গে তাঁর দীর্ঘ কর্মজীবন 'সুবর্ণ সময়' ছিল বলে বারবার বাবা প্রণব মুখোপাধ্যায় বলে এসেছেন বলেই দাবি মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+