অনলাইন ক্লাসের ফাঁকে কি পর্নছবিতে চোখ রাখছে ছোটরা!
অনলাইন ক্লাসের ফাঁকে কি পর্নছবিতে চোখ রাখছে ছোটরা!
গত মাসে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ করার ঘটনায় রাজস্থানের ডিজিপি এমএল লাঠুর জানিয়েছেন যে অভিযুক্ত তরুণ নিয়মিত পর্ন দেখত। তিনি এও জানিয়েছেন যে ওই তরুণ অনলাইনে ক্লাস চলার সময় হয়ত পর্ন দেখত। গতমাসে রাজ্যের ঝুনঝুনুতে এক পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করে এক কিশোর।

রাজ্যে মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন ওঠায় শুক্রবার পুলিশের ওই কর্মকর্তা বলেছেন, 'এটা সত্যি মহিলাদের বিরুদ্ধে অপরাধ ক্রমেই বাড়ছে। কিন্তু আইনও যথেষ্ট সচেতন এ বিষয়ে, পুলিশ খুব দ্রুত পদক্ষেপ করছে এবং সময় মতো অভিযুক্তকে গ্রেফতারও করছে।’ মানসিকতা বদলের প্রয়োজন রয়েছে কিনা, সংবাদমাধ্যমের এ প্রশ্নের জবাবে ডিজিপি বলেন, 'সাম্প্রতিক ঝুনঝুনু মামলায়, এটা প্রকাশ্যে এসেছে যে অভিযুক্ত পর্ন দেখত এবং মাদকও সেবন করত। আমরা সকলেই এটা জানি যে কোভিড–১৯ লকডাউনের ফলে পড়ুয়াদের বাধ্য হয়ে অনলাইনে ক্লাস করতে হচ্ছে। যে কারণে অভিভাবকদের শিশুদের হাতে স্মার্টফোন তুলে দিতে বা কিনে দিতে হচ্ছে। এটার সম্ভাবনা রয়েছে, তাদের ক্লাস চলার সমযই শিশুরা এ ধরনের ক্রিয়াকলাপের অংশ হচ্ছে। অনলাইন ক্লাসের পাশাপাশি শিশুরা আর কি ধরনের কার্যকলাপ করছে সেদিকে অভিভাবকদের নজর রাখতে হবে।’
গত ১৯ ফেব্রুয়ারি ঝুনঝুনুতে পাঁচ বছরের এক শিশুকে অপহরণ করে নিয়ে যায় ২০ বছরের তরুণ। সে ওই শিশুটিকে একটি বিচ্ছিন্ন এলাকায় নিযে গিয়ে যৌন নির্যাতন করে তার ওপর। ১৬ মার্চ পকসো আদালতে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ২৬ দিনের জন্য সাজা শোনায়। একদিন পর তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আদালত দ্রুত তদন্তের জন্য পুলিশের প্রশংসা করে এই মামলায়।
সম্প্রতি রাজস্থানের বিভিন্ন অংশে মহিলাদের ওপর অপরাধের প্রবণতা বেড়ে গিয়েছে। রাজ্যের রাজধানী জয়পুরে অক্সিজেন সাপোর্টে থাকা এক মহিলাকে ধর্ষণ করে হাসপাতালের কর্মী। রাজস্থানের বারাণ জেলায় মহিলাকে তাঁর স্বামীর সামনে গণধর্ষণ করা হয়।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications