Modi 3.0 Cabinet: মন্ত্রীদের সঙ্গে প্রথম বৈঠক প্রধানমন্ত্রীর! তৃতীয় মোদী সরকারে কে পেলেন কোন মন্ত্রক?
Modi 3.0 Cabinet: টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়ে জওহরলাল নেহরুর কীর্তি স্পর্শ করেছেন নরেন্দ্র মোদী। আজ তিনি সকালে প্রধানমন্ত্রীর দফতরে যান।
বিকেলে ৭, লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে হলো তৃতীয় মোদী সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক। এরপরই জানা গেল কে কোন মন্ত্রকের দায়িত্ব পেলেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের হাতে রেখেছেন কর্মিবর্গ, জন অভিযোগ ও পেনশন, পারমাণবিক শক্তি, মহাকাশ মন্ত্রক। এ ছাড়া গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ ও অন্যান্য মন্ত্রীদের হাতে থাকা সমস্ত মন্ত্রকেরও শীর্ষে তিনিই। এবার দেখে নেওয়া যাক কে কোন মন্ত্রক পেলেন:
পূর্ণমন্ত্রী
রাজনাথ সিং: প্রতিরক্ষা
অমিত শাহ: স্বরাষ্ট্র ও সমবায়
নীতিন গড়কড়ি: সড়ক পরিবহণ ও হাইওয়ে
জগৎপ্রকাশ নাড্ডা: স্বাস্থ্য ও পরিবারকল্যাণ এবং রাসায়নিক ও সার
শিবরাজ সিং চৌহান: কৃষি, কৃষক কল্যাণ ও গ্রামোন্নয়ন
নির্মলা সীতারামন: অর্থ
সুব্রহ্মণ্যম জয়শংকর: বিদেশ
মনোহর লাল খট্টর: বিদ্যুৎ, আবাসন ও নগরোন্নয়ন
এইচডি কুমারস্বামী: ভারী শিল্প ও ইস্পাত
পীযূষ গোয়েল: শিল্প ও বাণিজ্য
ধর্মেন্দ্র প্রধান: শিক্ষা
জিতন রাম মাঞ্ঝি: ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ
রাজীব রঞ্জন (লালন) সিং: পঞ্চায়েত, মৎস্য, প্রাণীপালন ও ডেয়ারি
সর্বানন্দ সোনোয়াল: বন্দর, জাহাজ ও জলপথ
বীরেন্দ্র কুমার: সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন
কিঞ্জারাপু রাম মোহন নাইডু: অসামরিক বিমান চলাচল
প্রহ্লাদ যোশী: উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন, অচিরাচরিত এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি
জুয়াল ওরাম: আদিবাসী বিষয়ক
গিরিরাজ সিং: বস্ত্র
অশ্বিনী বৈষ্ণব: তথ্য ও সম্প্রচার, রেল, ইলেকট্রনিক্স ও তথ্য-প্রযুক্তি
জ্যোতিরাদিত্য সিন্ধিয়া: যোগাযোগ ও উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন
ভূপেন্দ্র যাদব: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন
গজেন্দ্র সিং শেখাওয়াত: সংস্কৃতি ও পর্যটন
কিরেন রিজিজু: সংসদ বিষয়ক, সংখ্যালঘু বিষয়ক
হরদীপ সিং পুরী: পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস
মনসুখ মাণ্ডব্য: শ্রম, কর্মসংস্থান, যুবকল্যাণ ও ক্রীড়া
জি কিষাণ রেড্ডি: কয়লা ও খনি
চিরাগ পাসওয়ান: খাদ্য প্রক্রিয়াকরণ
সিআর পাতিল: জলশক্তি
অন্নপূর্ণা দেবী: নারী ও শিশুকল্যাণ
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী
রাও ইন্দরজিৎ সিং: পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন, পরিকল্পনা মন্ত্রকের স্বাধীন দায়িত্ব এবং সংস্কৃতি মন্ত্রকের প্রতিমন্ত্রী
জিতেন্দ্র সিং: বিজ্ঞান ও প্রযুক্তি (স্বাধীন দায়িত্ব), ভূ বিজ্ঞান (স্বাধীন দায়িত্ব)। প্রধানমন্ত্রীর দফতরের পাশাপাশি কর্মিবর্গ, জন অভিযোগ ও পেনশন মন্ত্রকের প্রতিমন্ত্রী, পারমাণবিক শক্তি ও মহাকাশ বিভাগের প্রতিমন্ত্রী।
অর্জুন রাম মেঘওয়াল: আইন ও ন্যায়বিচার (স্বাধীন দায়িত্ব), সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী
প্রতাপরাও গণপতরাও যাদব: আয়ুষ (স্বাধীন দায়িত্ব), স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী
জয়ন্ত চৌধুরী: দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা (স্বাধীন), শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী
প্রতিমন্ত্রী
জিতিন প্রসাদ: শিল্প ও বাণিজ্য, ইলেকট্রনিক্স ও তথ্য-প্রযুক্তি
শ্রীপদ ইয়েস্সো নায়েক: বিদ্যুৎ, অচিরাচরিত ও পুনর্নবীকরণযোগ্য শক্তি
পঙ্কজ চৌধুরী: অর্থ
কৃষাণ পাল: সমবায়
অথওয়ালে রামদাস বান্দু: সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন
রাম নাথ ঠাকুর: কৃষি ও কৃষক কল্যাণ
নিত্যানন্দ রাই: স্বরাষ্ট্র
অনুপ্রিয়া সিং প্যাটেল: স্বাস্থ্য ও পরিবারকল্যাণ, রাসায়নিক ও সার
ভি সোমান্না: জলশক্তি, রেল
চন্দ্রশেখর পেম্মাসানি: গ্রামোন্নয়ন ও যোগাযোগ
এসপি সিং বাঘেল: মৎস্য, প্রাণীপালন, ডেয়ারি, পঞ্চায়েত
শোভা করন্দলাজে: ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ, শ্রম ও কর্মসংস্থান
কীর্তি বর্ধন সিং: পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন, বিদেশ
বিএল ভার্মা: উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন, সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন
শান্তনু ঠাকুর: বন্দর, জাহাজ ও জলপথ
সুরেশ গোপী: পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস, পর্যটন
এল মুরুগান: তথ্য ও সম্প্রচার, সংসদ বিষয়ক
অজয় টামটা: সড়ক পরিবহণ ও হাইওয়ে
বান্দি সঞ্জয় কুমার: স্বরাষ্ট্র
কমলেশ পাসোয়ান: গ্রামোন্নয়ন
ভগীরথ চৌধুরী: কৃষি ও কৃষক কল্যাণ
সতীশ চন্দ্র দুবে: কয়লা, খনি
সঞ্জয় শেঠ: প্রতিরক্ষা
রভনীত সিং বিট্টু: খাদ্য প্রক্রিয়াকরণ, রেল
দুর্গা দাস উইকে: আদিবাসী বিষয়ক
রক্ষা খডসে: যুবকল্যাণ ও ক্রীড়া
সুকান্ত মজুমদার: শিক্ষা, উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন
সাবিত্রী ঠাকুর: নারী ও শিশুকল্যাণ
তোখন সাহু: আবাসন ও নগরোন্নয়ন
রাজ ভূষণ চৌধুরী: জলশক্তি
ভূপতি রাজু শ্রীনিবাস ভার্মা: ভারী শিল্প, ইস্পাত
হর্ষ মালহোত্রা: কর্পোরেট বিষয়ক, সড়ক ও হাইওয়ে
নিমুবেন জয়ন্তীভাই বাম্ভানিয়া: উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন
মুরলীধর মোহল: সমবায়, অসামরিক বিমাণ চলাচল
জর্জ কুরিয়ান: সংখ্যালঘু বিষয়ক, মৎস্য, প্রাণীপালন ও ডেয়ারি
পবিত্র মার্গেরিটা: বিদেশ, বস্ত্র
-
জ্বালানি সঙ্কট নিয়ে আতঙ্ক! লকডাউনের জল্পনায় স্পষ্ট বার্তা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী, কী বললেন হরদীপ সিং পুরী? -
মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ভিডিয়ো ছড়ানোয় তৎপর পুলিশ, শেক্সপিয়র সরণিতে এফআইআর -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
আজ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট! ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া, কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? জেনে নিন












Click it and Unblock the Notifications