Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'যুদ্ধ নয়, শান্তি চাই'! আমিরশাহীর প্রেসিডেন্ট ও ইজরায়েলের প্রধানমন্ত্রীকে ফোন মোদীর, কী কথা হল?

মধ্যপ্রাচ্যে ক্রমশ জটিল হয়ে ওঠা পরিস্থিতির প্রেক্ষিতে রবিবার, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান (Mohamed bin Zayed Al Nahyan)-এর সঙ্গে টেলিফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাম্প্রতিক ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার তীব্র নিন্দা জানান তিনি এবং নিহতদের পরিবারের প্রতি তিনি গভীর সমবেদনাও প্রকাশ করেন। এরকম কঠিন সময়ে আমিরাতের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মোদী।

এক্স (X)-এ দেওয়া বার্তায় মোদী লিখেছেন, এই আক্রমণ অত্যন্ত উদ্বেগজনক এবং ভারত সংযুক্ত আরব আমিরাতের সাথে সংহতি প্রকাশ করছে। আমিরাতে যে সমস্ত ভারতীয়রা বসবাস করেন তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সে দেশের নেতৃত্বকেও তিনি ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি, উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়ে তিনি বলেছেন যে, "ভারত শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তার পক্ষেই রয়েছে।"

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র এবং ইজরায়েলের অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি (Ayatollah Ali Khamenei) নিহত হওয়ার পর থেকেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। তার পর থেকেই ইরান আমিরাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালিয়েছে বলে অভিযোগ। রাজধানী আবুধাবি এবং বাণিজ্যিক শহর দুবাইও এই আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছে।

হামলার জেরে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। নিরাপত্তার কারণে বিশ্বের অন্যতম উচ্চ অট্টালিকা Burj Khalifa খালি করে দেওয়া হয়। পাশাপাশি, দুবাইয়ের একটি বিলাসবহুল হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনাও সামনে আসে। যা ক্ষেপণাস্ত্র হামলার ফল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

আমিরাত সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে, হামলায় অন্তত তিনজনের মৃত্যু হয়েছে এবং অনেক মানুষ আহতও হয়েছেন। আহতদের মধ্যে আবার একজন ভারতীয় নাগরিকও রয়েছেন। ভারত সরকার জানিয়েছে যে, আক্রান্ত হওয়া সেই ভারতীয়ের পরিবারকে প্রয়োজনীয় সমস্ত রকম সাহায্য দেওয়া হচ্ছে।

এদিকে, আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে বেসামরিক পরিকাঠামো এবং জাতীয় প্রতিষ্ঠানে হামলাকে বিপজ্জনক এবং কাপুরুষোচিত বলে আখ্যা দিয়েছে। দেশকে সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেওয়া হবে বলেও স্পষ্ট করা হয়েছে।

উপসাগরীয় অঞ্চলের এই ক্রমবর্ধমান উত্তেজনা আন্তর্জাতিক মহলেও গভীর উদ্বেগ তৈরি করেছে। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কূটনৈতিক তৎপরতা কতটা কার্যকর হয়, সেদিকেই এখন নজর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+