ইনস্টাগ্রামে বড় বদল! এই দিন থেকে বন্ধ হচ্ছে এন্ড-টু-এন্ড এনক্রিপশন, কী জানাল মেটা?
ইনস্টাগ্রামের মেসেজিং পরিষেবা নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিল মেটা। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে, ২০২৬ সালের ৮ মে থেকে ইনস্টাগ্রামে এন্ড-টু-এন্ড এনক্রিপশন (E2EE) সুবিধা আর থাকবে না। ফলে সেই সময়ের পর থেকে ইনস্টাগ্রামের ডিরেক্ট মেসেজ অথবা কল আগের মতো সম্পূর্ণ ব্যক্তিগতভাবে সুরক্ষিত থাকবে না।

মেটা জানিয়ে দিয়েছে যে, এই এনক্রিপশন ব্যবস্থা ২০২৩ সালের ডিসেম্বর মাসে প্রথম বড় পরিসরে চালু করা হয়েছিল। কিন্তু নতুন সিদ্ধান্ত অনুসারে, এই নিরাপত্তা ব্যবস্থাটি তুলে নেওয়া হবে। এর ফলে ব্যবহারকারীদের ইনস্টাগ্রাম চ্যাট অথবা কলের তথ্য প্রযুক্তিগতভাবে পরিষেবা প্রদানকারী সংস্থার কাছে দৃশ্যমান হতে পারে।
ব্যবহারকারীদের জন্য বিশেষ নির্দেশ
মেটা জানিয়েছে যে, এনক্রিপশন তুলে নেওয়ার আগে ব্যবহারকারীদের গুরুত্বপূর্ণ চ্যাট অথবা মিডিয়া সংরক্ষণ করার সুযোগ দেওয়া হবে। যেসমস্ত ব্যবহারকারীদের এনক্রিপ্টেড চ্যাট রয়েছে, তাদের জন্য আলাদা করে নির্দেশিকা দেওয়া হবে, যাতে তারা নিজেরা চাইলে মেসেজ, ছবি অথবা ভিডিও ডাউনলোড করে রাখতে পারেন।
সংস্থার তরফ থেকে আরও বলা হয়েছে যে, অনেক ক্ষেত্রে আবার এই তথ্যগুলি ডাউনলোড করার জন্য ব্যবহারকারীদের ইনস্টাগ্রাম অ্যাপের সর্বশেষ সংস্করণ ব্যবহার করতেও হতে পারে। যদি পুরোনো ভার্সন ব্যবহার করা হয় তাহলে ডেটা সংরক্ষণের সুবিধা ঠিকমতো কাজ নাও করতে পারে।
কেন নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত?
এই সিদ্ধান্তের পেছনে নির্দিষ্ট একটি কারণ জানায়নি মেটা। তবে আন্তর্জাতিক স্তরে অনলাইন নিরাপত্তা নিয়ে যে চাপ ক্রমশ বেড়ে চলেছে সেই কারণে এই সিদ্ধান্তের কোনও যোগ থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
বিশেষ করে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন সরকার সমাজ মাধ্যম প্ল্যাটফর্মগুলির উপর আরও কঠোর নজরদারির দাবি তুলেছে। শিশুদের প্রতি যৌন নির্যাতনের ছবি অথবা ভিডিও ছড়িয়ে পড়া রোধ করার জন্য এবং অনলাইন হয়রানি ইত্যাদি আটকানোর জন্য ব্যক্তিগত চ্যাট পর্যবেক্ষণের দাবি জানানো হয়েছে।
যুক্তরাজ্যের অনলাইন নিরাপত্তা আইন ২০২৩ (Online Safety Act 2023) এবং ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাবিত চ্যাট নিয়ন্ত্রণ (Chat Control) আইন এই বিষয়েই জোর দিচ্ছে। এই ধরনের আইন যদি কার্যকর হয় তাহলে যমজ মাধ্যম সংস্থাগুলিকে প্রয়োজনে ব্যক্তিগত বার্তাও স্ক্যান করার ব্যবস্থা রাখতে হতে পারে। যদি এনক্রিপশন না থাকে তাহলে প্রযুক্তিগতভাবে এই ধরনের নজরদারি করা সহজ হয়।
হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক মেসেঞ্জারের কী হবে?
মেটার এই সিদ্ধান্তের পর অনেকের মনেই প্রশ্ন উঠেছে যে, অন্য প্ল্যাটফর্মগুলির ক্ষেত্রেও কি এই একই পরিবর্তন আসতে পারে? বর্তমানে হোয়াটসঅ্যাপে এন্ড-টু-এন্ড এনক্রিপশন ডিফল্টভাবেই চালু রয়েছে, সেইসঙ্গে ফেসবুক মেসেঞ্জারেও এই সুবিধা রয়েছে।
তবে এখন পর্যন্ত মেটা জানিয়েছে যে, আপাতত ইনস্টাগ্রামের ক্ষেত্রেই এই পরিবর্তন করা হচ্ছে। অন্য প্ল্যাটফর্মে একই সিদ্ধান্ত নেওয়া হবে কি না, সে বিষয়ে এখনও কোনওরকম স্পষ্ট ঘোষণা করা হয়নি।
মেটা ব্যবহারকারীদের পরামর্শ দিয়েছে যে, ইনস্টাগ্রামের অ্যাপের নোটিফিকেশন এবং আপডেটগুলির দিকে নজর রাখার জন্য। ৮ মে-র আগে প্রয়োজনীয় চ্যাট অথবা ডেটা ডাউনলোড করে রাখার নির্দেশও দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থা।
-
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
অনুমতি ছাড়া ছবি ব্যবহার, আদালতের দ্বারস্থ প্রসেনজিৎ, অন্তর্বর্তী স্বস্তি হাই কোর্টে -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম?












Click it and Unblock the Notifications