দুটি দেশ থেকে ভিসা ছাড়াই ভারতে প্রবেশের সুবিধা! ভারত থেকে যেসব দেশে ভিসা ছাড়া প্রবেশের সুবিধা, একনজরে
ভিসা ছাড়াই ভারতীয়রা যেসব দেশে যেতে পারেন, তা অনেকেই জানেন। কিন্তু ভিসা ছাড়া ভারতে প্রবেশের সুবিধা কোনও কোনও দেশের নাগরিকদের দেওয়া হয়ে থাকে। অর্থাৎ সেইসব দেশের নাগরিকরা ভিসা ছাড়াই ভারতে প্রবেশের অধিকার পেয়ে থাকেন।
কোন কোন দেশের মানুষ ভিসা ছাড়াই ভারতে বেড়াতে আসতে পারেন আর ভারতীয়রা ভিসা ছাড়াই কতগুলি দেশে যেতে পারে একনজরে দেখে নেওয়া যাক।

স্বরাষ্ট্রমন্ত্রকের ওয়েবসাইটে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মাত্র দুটি দেশ রয়েছে, যেখান থেকে ভিসা-পাসপোর্ট ছাড়াই ভারতে আসা যায়। এই দুই দেশের মানুষের জল, স্থল, আকাশ পথে ভারতে আসতে ভিসা-পাসপোর্টের প্রয়োজন নেই। এই দুটি দেশই ভারতের প্রতিবেশী এবং তাদের সঙ্গে ভারতে সম্পর্ক কয়েক দশক ধরেই সৌহার্দ্যপূর্ণ।
তবে এইসব লোকেদের ভিসা-পাসপোর্ট না থাকলেও, তাদের অবশ্যই নাগরিকত্ব কার্ড কিংবা ভোটার কার্ড থাকাটা জরুরি। তবে এই দেশগুলির লোকেদের বৈধ পাসপোর্ট থাকলেও তাঁরা ভারতে প্রবেশ করতে পারেন।
স্বরাষ্ট্রমন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, নেপাল-ভূটানের কোনও ব্যক্তি যখন চিন, ম্যাকাও, হংকং, পাকিস্তান কিংবা মালদ্বীপ থেকে ভারতে আসেন, সেই সময় তাঁদের কাছে বৈধ পাসপোর্ট থাকলেই তাঁদেরকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়।
অন্যদিকে যদি ভিসা ছাড়াই ভারতীয়দের অন্য দেশে প্রবেশের কথা বলা হয়, তাহলে, ৫৭ টি দেশ রয়েছে, যেখানে ভারতীয়রা ভিসা ছাড়াই প্রবেশ করতে পারে। ভারতীয় পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই যেসব দেশে ভ্রমণ করতে পারেন, নেপাল-ভূটান ছাড়া সেগুলির মধ্যে রয়েছে, শ্রীলঙ্কা, মরিশাস, ওমান, কাতার, থাইল্যান্ড, ভানুয়াতু, সেশেলস, ইন্দোনেশিয়া, জর্ডন, মালদ্বীপ, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, রাশিয়া, সিঙ্গাপুর, কুয়েত, ভিয়েতনামের মতো আরও বেশ কিছু দেশ।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications