প্যান্ডোরা পেপার লিক কাণ্ডে তদন্তের নির্দেশ কেন্দ্রের, কী জানাচ্ছে সিবিডিটি
প্যান্ডোরা পেপার লিক কাণ্ডে তদন্তের পথে সিবিডিটি, রহস্যের কিনারার দিকে তাকিয়ে বিশ্ব
কার্যত প্যান্ডোরার বাক্সই খুলে গিয়েছে! বিশ্ব জুড়ে তাবড় ব্যক্তিত্বদের গোপন আর্থিক লেনদেনের খবর ফাঁস হয়েছে বেশ কিছু নথির হাত ধরে। দেখা গিয়েছে, বহু নামী ব্যক্তিত্ব দেশে নজরদারি এড়াতে বিদেশের ব্যাঙ্কগুলিতে নিজেদের মহামূল্যবান সম্পত্তি সরিয়ে দিয়েছেন। এই ক্ষেত্রে নাম জড়িয়েছে বহু তারকার। আর সেই ইস্যুতেই এবার সরকার তদন্তের পথে। এই প্যান্ডোরা পেপার্স ইস্যুতে এবার তদন্তে নামছে সিবিডিটি।

সরকার কী জানিয়েছে?
প্যান্ডোরা পেপার্স নিয়ে ইতিমধ্যেই কার্যত গোটা বিশ্বে, তোলপাড় শুরু হয়ে গিয়েছে। রবিবার আন্তর্জাতিক তদন্তমূলক সাংবাদিকদের একটি দল এমন বহু রাজনীতিবিদ ও তারকার নাম তুলে ধরেছেন ,যাঁরা দেশে নজরদারি এড়াতে বিদেশের ব্যাঙ্কে সরিয়ে রেখেছেন ধনসম্পত্তি। এই ইস্যুতে তদন্ত হবে বলে জানিয়েছে সিবিডিটি। এই তদন্তের কমিটিতে থাকছে সিবিডিটি, রিজার্ভ ব্যাঙ্ক, ফিনান্সিয়াল ইন্টালিজেন্স ইউনিট। গোটা তদন্ত প্রক্রিয়ার নেতৃত্ব দেবেন সিবিডিটির চেয়ারম্যান।

নাম জড়িয়েছে সচিনের
এদিকে, বিদেশে অ্যাকাউন্ট খুলে কর ফাঁকি দেওয়া নিয়ে বিশ্বের প্রায় ৯১ টি দেশের রাষ্ট্র নেতাদের নাম পাওয়া গিয়েছে এই প্যান্ডোরা পেপার্সে। এবার সেই নামের তালিকায় সচিনের নাম রয়েছে। ফলে তাঁর বিরুদ্ধে আর্থিক জালিয়াতি সংক্রান্ত অভিযোগ থেকেই যাচ্ছে। এদিকে যাবতীয় অভিযোগ নিয়ে সচিনের আইনজীবী জানিয়েছেন যে তাঁর মক্কেল এই মামলার সঙ্গে জড়িত নন। এমন কোনও ঘটনার সঙ্গে সচিন জড়িত নন বলে জানিয়ে সচিনের আইনজীবী বলেন, ভারতের মাস্টার ব্লাস্টারের সম্পূর্ণ বিদেশী লেনদেন বৈধ, আর তার যাবতীয় নথি দেশের কর কর্তৃপক্ষের কাছে রয়েছে।

কর দুর্নীতি নিয়ে নয়া পদক্ষেপ
বিশ্বের ৯১ টি দেশের প্রাক্তন ও বর্তমান রাষ্ট্রনেতারা এই প্যান্ডোরা পেপার্সের মধ্যে অভিযুক্ত। কর ফাঁকি সংক্রান্ত দুর্নীতি নিয়ে এই থি ফাঁস হতেই বহু রাঘব বোয়ালের নাম সামনে আসছে। যা কার্যত নাড়িয়ে দিয়েছে কেন্দ্র সরকারকে। উল্লেখ্য, সেন্টার বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস, ইডি, রিজার্ভ ব্যাঙ্ক সহ দেশের তাবড় আর্থিক বিষয়ক প্রতিষ্ঠান এই এই করফাঁকি সংক্রান্ত বিষয়ের তদন্ত করবে বলে জানা গিয়েছে। মলত, বহু ভারতীদের বিরুদ্ধেও সম্পত্তি বিদেশের ব্যাঙ্কে রেখে সেই সংক্রান্ত তথ্য না জমা দেওয়ার অভিযোগ রয়েছে এই ইস্যুতে। আর সেই সংক্রান্ত বিষয়েই এবার তদন্তের গতিপ্রকৃতি এগিয়ে যাবে বলে জানা গিয়েছে।

বিশ্বের তাবড় নেতাদের নাম তালিকায়
উল্লেখ্য, জর্ডনের সম্রাট আবদুল্লাহ, চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী আন্দ্রেজ বাবিস, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নামও এই তালিকায় রয়েছে বলে জানা গিয়েছে। ২.৯৪ টেরাবাইটস ডেটা, ১১,৯ মিলিয়ন রেকর্ড সম্বলিত প্যান্ডোরা পেপার্স কার্যত বিশ্বে বিপুল টাকার হদিশ সংক্রান্ত বড়সড় রাস্তা খুলে দিতে পারে বলে জানা গিয়েছে। কতজন ব্যক্তিত্বের লোকানো গোপন সম্পত্তি রয়েছে , তার সম্পর্কে বড়সড় কিনারা মিলতে পারে এই নয়া পেপারে বলে মনে করা হচ্ছে।
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
ভোটের আগেই বকেয়া ডিএ নিয়ে নয়া পদক্ষেপ, বিজ্ঞপ্তিতে পরিবর্তন করে নতুন ঘোষণা রাজ্যের -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
রাজা চাই না! ট্রাম্প বিরোধী বিক্ষোভে পথে হাজার হাজার নাগরিক -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! স্বস্তি শশী পাঁজার, কাটেনি অনিশ্চয়তা, কোন কোন প্রার্থীর ভাগ্য এখনও ঝুলে? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর












Click it and Unblock the Notifications