তালিবান উত্থানের পর কাশ্মীরে ফের ‘বড়’ হামলার ছক, লঞ্চ প্যাডে অপেক্ষা করছে শতাধিক জঙ্গি
তালিবান উত্থানের পর কাশ্মীরে ফের ‘বড়’ হামলার ছক, লঞ্চ প্যাডে অপেক্ষা করছে শতাধিক জঙ্গি
আফগানিস্তানে তালিবান উত্থান নাড়া দিয়েছে গোটা বিশ্বের ইসলামী জঙ্গিদের। এমনকী একাধিক জায়গায় পুনরুজ্জীবিত হয়ে নয়া হামলার ছক কষছে তারা। এদিকে আফগানিস্তান তালিবারদের দখলে চলে যাওয়ার পর উদ্বেগ বেড়েছে কাশ্মীরেও। এবার সেই কাশ্মীরেই নজর দিচ্ছে পাক সন্ত্রাসবাদী সংগঠনগুলো। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আফগানিস্তানে তালিবান সরকার প্রতিষ্ঠা হতে দেখে কাশ্মীর দখলের নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে তারা।

ফের বড় নাশকতার ছক
এদিকে ভারতীয় গোয়েন্দা সূত্রে খবর গত ১৫ দিনে অন্তত ১০বার সীমান্ত অতিক্রমের চেষ্টা করেছে পাক জঙ্গিরা। এদের মধ্যে শীর্ষ তালিকায় রয়েছে লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদ, হিজবুল-মুজাহিদিন জঙ্গিরা। আর তাতেই বেড়েছে উদ্বেগ। উপত্যকার বিভিন্ন এলাকায় আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যার জেরে গোটা কাশ্মীরেই জারি হয়েছে হাই-অল্যার্ট।

কী বলছে গোয়েন্দা সূত্র
এদিকে গত এক মাসে ২৫-৩০ জন জঙ্গি ছোট-বড় হামলা চালিয়েছে উপত্যকার বিভিন্ন প্রান্তে। অন্যদিকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (আইবি)-র একটি সূত্র জানাচ্ছে, এই মুহূর্তে কাশ্মীরে ছ'টি জঙ্গিগোষ্ঠী সক্রিয়। যাদের মধ্যে সবথেকে বেশি সক্রিয় রয়েছে জই ও লস্কর জঙ্গিরা। তারাই কাশ্মীরের হাই-সিকিউরিটি জোনগুলোকে বেছে বেছে টার্গেট করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

যুবাদের উদ্দেশে উস্কানিমূলক বার্তা ছাড়াচ্ছে জঙ্গিরা
এদিকে বড় নাশকতার ছক কষার পাশাপাশি আফগানিস্তানের তালিবানি উত্থানকে পাখির চোখ করে উপত্যকার যুবাদের উদ্দেশে উস্কানিমূলক বার্তা দিতে দেখা যাচ্ছে জঙ্গিদের। টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপে বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন জেহাদি বার্তা। ফের পুরোদমে শুরু হয়েছে মগজধোলাই। আর এতেই চাপ বেড়েছে কেন্দ্রের উপরেও। প্রসঙ্গত উল্লেখ্য, কাশ্মীর থেকে ৩৭০ ধারা রদ করার পর একাধিক বার উত্তেজনা ছড়িয়েছে বিভিন্ন এলাকায়। তবে আগের থেকে অনেকটাই কমানো গিয়েছে জঙ্গি কার্যকলাপ। কিন্তু আফগানিস্তানের প্রভাবের কারণেই ফের নিজেদের পায়ের তলার মাটি শক্ত করার চেষ্টা চালাচ্ছে জঙ্গিরা।

লঞ্চিং প্যাডগুলিতে অনুপ্রবেশের অপেক্ষায় জঙ্গিরা
অন্যদিকে আমেরিকার সেনা প্রত্যাহারের জুনের শেষ পর্বেই পাকিস্তান সীমান্ত ঘেঁষা আফগান প্রদেশগুলির দখল নিয়েছিল তালিবান বাহিনী। এমতাবস্থায় নিয়ন্ত্রণরেখার কাছাকাছি লঞ্চিং প্যাডগুলিতে পাকিস্তানে প্রশিক্ষিত অন্তত ৩০০ জঙ্গি ভারতে অনুপ্রবেশের অপেক্ষায় রয়েছে বলেও গোয়েন্দা সূত্রে খবর। অন্যদিকে কাবুল জয়ের পরে আফগানিস্তান যুদ্ধে অংশ নেওয়া একাধিক লস্কর-ই-তইবা, জইশ-ই-মহম্মদ জঙ্গিরা পাক অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজফ্ফরাবাদে ফিরেছে বলেও জানা যাচ্ছে।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications