সাসপেন্ড হওয়া সংসদদের সমর্থনে মিছিল নিয়ে বৈঠক বিরোধী দলগুলির
সাসপেন্ড হওয়া সংসদদের সমর্থনে মিছিল নিয়ে বৈঠক বিরোধী দলগুলির
এই কারণেই এবার মঙ্গলবার সকাল ১০ টায় বৈঠকে বসল বিরোধীরা৷ গান্ধী মূর্তি থেকে বিজয় চক অবধি মিছিলে হাঁটার প্রস্তাব দেওয়া হয়েছে।

ঘটনার সূত্রপাত চলতি বছরের অগাস্ট মাসে। বর্ষাকালীন অধিবেশন চলাকালীন জেনারেল ইন্স্যুরেন্স বিজনেস এমেন্ডমেন্ট বিল পেশ হওয়ার সময়ই শুরু হয় বচসা। হাউসের নিয়মভঙ্গ করে ওয়েলে নেমে প্রতিবাদ দেখাতে শুরু করেন বিরোধী সাংসদরা। ডাকা হয় মার্শালদের। জনপ্রতিনিধিদের সঙ্গে ধ্বস্তাধস্তি শুরু হয় মার্শালদের৷ ১১ অগাস্টের এই ঘটনার জেরে ব্যাহত হয় সংসদের কাজ। মূলতুবি করা হয় বর্ষাকালীন অধিবেশন। পরে শীতকালীন অধিবেশনের শুরুতেই কংগ্রেসের ছ'জন, তৃণমূল এবং শিবসেনার দুজন করে এবং সিপিআই ও সিপিআইএমের একজন সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল। এই ঘটনার প্রতিবাদেই মিছিলে হাঁটতে চলেছেন বিরোধীরা৷ জানা গিয়েছে, এই মিছিলটিতে হাঁটতে চলেছেন বিরোধী দলের সমস্ত নীতি নির্ধারকরা।
মঙ্গলবার বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সংসদে। প্রথমেই বলতে হয় সিবিআই এবং ইডির ডিরেক্টরের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব৷ এই মুহূর্তে সর্বোচ্চ ২ বছর ধরে ওই পদে থাকতে পারেন কোনও ব্যক্তি। সরকার সেই মেয়াদ বাড়িয়েই ৫ বছর করতে চাইছে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশন এবং দিল্লি স্পেশ্যাল পুলিশ এস্টাবলিশমেন্ট বিল আনতে চলেছেন রাজ্যসভায়৷ অনলাইন স্টাডি কোর্স নিয়েও আলোচনা হতে চলেছে সংসদ ভবনে। কোর্সগুলির মান কেমন, সংস্থাগুলি সেই কোর্সের বদলে আদৌ সঠিক পরিমাণ অর্থ দাবি করছে কিনা, একজন কংগ্রেস সাংসদের তোলা প্রশ্নে সেসব নিয়েই আলোচনা চলবে আজ।
তাছাড়া বিচারপতি নিয়োগ নিয়েও আলোচনা করা হবে। প্রতি মিলিয়ন নাগরিকে বিচারপতিদের সংখ্যা বাড়ানো এবং হাইকোর্ট-সুপ্রিম কোর্টের বিচারপতিদের মাইনে বাড়ানো নিয়েও পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার।
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
ভোটের আগেই বকেয়া ডিএ নিয়ে নয়া পদক্ষেপ, বিজ্ঞপ্তিতে পরিবর্তন করে নতুন ঘোষণা রাজ্যের -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
রাজা চাই না! ট্রাম্প বিরোধী বিক্ষোভে পথে হাজার হাজার নাগরিক -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! স্বস্তি শশী পাঁজার, কাটেনি অনিশ্চয়তা, কোন কোন প্রার্থীর ভাগ্য এখনও ঝুলে? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর












Click it and Unblock the Notifications