অপারেশন সিঁদুরের সময় অসীম বীরত্ব প্রদর্শন, ১৬ বিএসএফ আধিকারিককে সম্মাননা স্বাধীনতা দিবসে
অপারেশন সিঁদুরের সময় অসাধারণ সাহস ও অতুলনীয় বীরত্ব প্রদর্শনের জন্য বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর ১৬ জন সদস্যকে বীরত্ব পদক দিয়ে ভূষিত করা হয়েছে। এই আধা সামরিক বাহিনী ভারতের পশ্চিম সীমান্তে ভারত-পাকিস্তান সীমান্ত রক্ষার দায়িত্বে সদা নিয়োজিত। তাঁদের নিরন্তর কর্মপ্রচেষ্টা সাধারণ ভারতবাসীকে নিশ্চিন্তে রেখেছে।
বিএসএফ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, "এই স্বাধীনতা দিবসে, অপারেশন সিঁদুরের সময় দৃঢ় ও অবিচল থাকার জন্য ১৬ জন সাহসী সীমা প্রহরী (সীমান্তরক্ষী) তাঁদের অসাধারণ সাহস এবং অতুলনীয় বীরত্বের জন্য বীরত্ব পদক পাচ্ছেন।" বিএসএফ আরও উল্লেখ করেছে যে, এই পদকগুলো দেশের আস্থা ও বিশ্বাসের প্রমাণ, যা ভারতের প্রথম প্রতিরক্ষা রেখা - বর্ডার সিকিউরিটি ফোর্সের ওপর রাখা হয়েছে।

পদকপ্রাপ্তদের মধ্যে একজন ডেপুটি কমান্ড্যান্ট পদমর্যাদার কর্মকর্তা, দুজন সহকারি কমান্ড্যান্ট এবং একজন ইন্সপেক্টর রয়েছেন। অপারেশন সিঁদুরের সময় ভারত ৭ থেকে ১০ মে পর্যন্ত পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের জঙ্গি ও সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছিল। সেই হামলায় বহু জঙ্গি হতাহত হয়েছে। প্রথমে এই হামলা নিয়ে পাকিস্তান সত্য গোপন করতে চাইলেও পরে সব জানাজানি হয়ে যাওয়ার পর অস্বস্তিতে পড়ে। ভারতের হামলার পরে পাকিস্তান পাল্টা কয়েকবার ব্যর্থ প্রচেষ্টা চালিয়ে বিশেষ কিছু করতে না পেরে শেষ অবধি সংঘর্ষ বিরতি চুক্তির আবেদন করে ও ভারত তাতে রাজি হয়।
গত এপ্রিলের পহেলগাঁও জঙ্গি হামলার প্রতিশোধ হিসেবেই অপারেশন সিঁদুর করা হয়েছিল। নিরীহ পর্যটকদের ওপর জঙ্গি হামলার পরই ভারত সরকার কড়া অবস্থান নেয় ও পাকিস্তানে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয়।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications