IIT Bombay-এর হস্টেলে রহস্যমৃত্যু ছাত্রের! জাতি বিদ্বেষ নিয়ে উঠছে প্রশ্ন
দেশের একটা বড় অংশের মানুষ কোথাও না কোথাও জাতি বিদ্বেষের মুখে পড়েন। এমনকি দেশের রাষ্ট্রপতিকে পর্যন্ত এই বিষয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে।
মুম্বইয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির (IIT Bombay) হোস্টেলের সপ্তম তলা থেকে পড়ে ১৮ বছরের এক ছাত্রের রহস্য মৃত্যু। মৃত ওই ছাত্র গুজরাতের আহমেদাবাদের বাসিন্দা বলে জানা গিয়েছে। IIT-এর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম বর্ষের ছাত্র ছিল বলে প্রকাশিত খবরে জানা গিয়েছে।

শুধু তাই নয়, প্রকাশিত খবর অনুযায়ী, রবিবার সকালে হোস্টেলের সাত তলা থেকে ঝাঁপ দেয় ওই ছাত্র। কিন্তু কি কারণে ঝাঁপ তা এখনও স্পষ্ট নয়। এমনকি কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি ওই ছাত্রের ঘর থেকে। তবে সাধারণ আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
তবে বেশ কিছু ছাত্রের অভিযোগ, ক্যাম্পাসের মধ্যে জাতিগত বিদ্বেষের স্বীকার হয়েছিল ওই ছাত্র। আর সেই কারণেই এই ঘটনা।
ইতিমধ্যে এই বিষয়ে অন্যান্য ছাত্রদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। আসল ঘটনা কি তা জানার চেষ্টা করা হচ্ছে। মৃত ওই ছাত্রের উপর কোনও চাপ ছিল না কিনা সেটিও পরীক্ষা করে দেখা হচ্ছে। এমনকি মৃত ছাত্রের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে।
পুলিশ জানিয়েছে, বিটেকের ছাত্র দর্শন সোলাঙ্কি আহমেদাবাদের বাসিন্দা। গত তিনমাস আগে এই কোর্সে সে ভর্তি হয় বলেও জানানো হয়েছে পুলিশের। শুধু তাই নয়, শনিবারই দর্শনের প্রথম সেমিস্টারের পরীক্ষা শেষ হয়। আর এরপরেই এই ঘটনা। পরীক্ষা সে ভালো দিয়েছিল তো? সেটাই ভাবাচ্ছে পুলিশ আধিকারিকদের।
তবে ইতিমধ্যে IIT বম্বে'র APPSC (Ambedkar Periyar Phule Study Circle) বলে একটি সংগঠন তরফে একটি টুইট করা হয়েছে। যেখানে ওই ছাত্রের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। শুধু তাই নয়, গত তিন মাস আগেই B.Tech-এর জন্য দর্শন সোলাঙ্কি IIT Bombay-তে যোগ দেয় বলে টুইট করে দাবি করা হয়েছে।
একই সঙ্গে তাঁরা লিখছে, আমাদের অবশ্যই বুঝতে হবে যে এটি কোনও ব্যক্তি বা ব্যক্তিগত বিষয় নয়, এটি '' institutional murder" বলে তোপ দেগেছে ওই সংগঠনটি। অপর একটি টুইটে তাঁরা বলছে, বারবার অভিযোগ জানানো সত্ত্বেও দলিত, বহুজন আদিবাসী পড়ুয়াদের সুরক্ষার কথা ভাবেনি কতৃপক্ষ। প্রথম বর্ষের পড়ুয়ারা বেশির ভাগ ক্ষেত্রেই হেনস্থার শিকার হন। মেধার অভাব- যোগ্যতার অভাব বলেও কটাক্ষ করা হয় বলে টুইট দাবি ওই সংগঠনের। এমনকি অধ্যাপকদের মধ্যেও দলিত প্রতিনিধি কম আছে বলেও অভিযোগ তাঁদের। '
তবে এই বিতর্কের পরেই সংস্থার তরফে ডিরেক্টর শুভাশিস চৌধুরী ছাত্রদের উদ্দেশ্যে একটি নোট লিখেছেন। যেখানে ঘটনার জন্যে দুঃখপ্রকাশ করা হয়েছে। পাশাপাশি মৃত ছাত্রের আত্মার শান্তি কামনা করেছেন তিনি। অন্যদিকে ঘটনার তদন্ত স্থানীয় পুলিশ প্রশাসন করছে বলেও জানানো হয়। ইতিমধ্যে মৃত ছাত্রের পরিবারকেও গোটা ঘটনা জানানো হয়েছে বলে জানিয়েছেন ডিরেক্টর শুভাশিস চৌধুরী। একই সঙ্গে ক্যাম্পাসে শান্তি রাখার বার্তা দেওয়া হয়েছে।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications