মমতার সমালোচনায় ওডিশার উপ মুখ্যমন্ত্রী, সরব মহিলা কমিশনের চেয়ারপার্সনও
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। গতকাল দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, মেয়েদের রাতে বাইরে যাওয়া উচিত নয়।
যদিও পরে আলিপুরদুয়ারে তিনি দাবি করেন, তাঁর বক্তব্য বিকৃত করা হয়েছে। এবার মমতার ওই বক্তব্যের তীব্র সমালোচনা করলেন ওডিশার উপ মুখ্যমন্ত্রী প্রভাতী পারিদা।

পারিদার কথায়, এই মন্তব্য পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য "অপমান" এবং একজন মহিলা মুখ্যমন্ত্রী যাঁকে দিদি বলা হয় তিনি এমন মন্তব্য করে "হতাশ" করেছেন। পারিদা এক্স হ্যান্ডলে লেখেন, এই বক্তব্য তাঁকে এবং পশ্চিমবঙ্গের ৪ কোটি ৯০ লক্ষ মহিলাকে "বিস্মিত ও অপমানিত" করেছে। তিনি বলেন, নারী-পুরুষের মধ্যে বৈষম্য আনা বা মেয়েদের অধিকার নিয়ে প্রশ্ন তোলার পরিবর্তে মুখ্যমন্ত্রীর উচিত ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার এবং নিরাপত্তা নিশ্চিত করা।
ওড়িশার উপ-মুখ্যমন্ত্রী আরও দাবি করেন যে, যদি তিনি ওড়িয়া নির্যাতিতার প্রতি কোনও সহানুভূতি না রাখেন, তবে তিনি যেন ওডিশা সরকারকে তা লিখিতভাবে জানান।
ওডিশা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন শোভনা মোহান্তিও মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেছেন। তিনি বলেন, "তিনি (মমতা) বেদনা অনুভব করেন না।" শোভনাও বাংলার মুখ্যমন্ত্রীকে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, এই গণধর্ষণের ঘটনায় চারজনকে গ্রেফতার করা হলেও মূল অভিযুক্ত অধরাই।
-
মমতা সাধারণ মানুষকে দিচ্ছেন, নিয়ে নিচ্ছেন মোদী! দাবি অভিষেকের -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে












Click it and Unblock the Notifications