Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পিস্তল নয়, স্বপ্ন চাই নির্বাচনী সভা মঞ্চে বিরোধীদের তীব্র আক্রমণে প্রধানমন্ত্রীর বার্তা

বিহারের ভোটযুদ্ধে শনিবার ফের শানালো রাজনৈতিক বাক্যবাণ। নির্বাচনী প্রচারে এসে আরজেডি সহ বিরোধী জোটকে কড়া আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর অভিযোগ "এরা রাজ্যের তরুণদের হাতে বই খাতা কলমের বদলে বন্দুক তুলে দিতে চায়। আর এনডিএ তরুণ প্রজন্মকে দিচ্ছে ল্যাপটপ আর ক্রীড়া সরঞ্জাম।"

সীতামড়ি ও পরে বেত্তিয়ায় জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেন, "এরা নিজেদের সন্তানদের জন্য চেয়ারে বসার পথ বানায় মুখ্যমন্ত্রী, মন্ত্রী, সাংসদ, বিধায়ক বানায়। আর আপনাদের সন্তানদের করে তুলতে চায় রংদার। বিহার এটা কখনও মেনে নেবে না।"

তিনি স্পষ্ট করে বলেন, "জঙ্গলরাজ মানেই পিস্তল, অত্যাচার, দুর্নীতি আর শত্রুতা। আজকের বিহার আর হাত তোলার রাজনীতি চায় না। আজকের তরুণরা চায় স্টার্টআপের স্বপ্ন।" এই বক্তব্যের সঙ্গেই তাঁর নতুন স্লোগান
"কাট্টা সরকার নাই চাই, আবার চাই এনডিএ সরকার।"

মোদি অভিযোগ তোলেন, জঙ্গলরাজের সময় থেকেই বিহারের উন্নয়ন থমকে যায়। তাঁর কথায়, "আরজেডি উন্নয়নকে বন্ধ করে দিয়েছিল। তারা যে উন্নয়নের কথা বলে তা নিছক সাদা মিথ্যে।"

এদিন প্রথম দফার ভোটে ৬৫.০৮ শতাংশ ভোটদানের বিষয়টিও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি উচ্চ ভোটমাত্রা বিরোধীদের কাছে বড় ধাক্কা। "আপনারা জোরে ধাক্কা দিয়েছেন। ওদের ঘুম উড়ে গেছে," কটাক্ষ করেন তিনি।

প্রচারের শেষ সপ্তাহে টানা একাধিক সভা করে এনডিএর উন্নয়নমুখী ভাবনা ও বিভিন্ন প্রকল্পের কথা ফের সামনে আনলেন প্রধানমন্ত্রী। ১১ নভেম্বর দ্বিতীয় ও শেষ দফার ভোট, আর ১৪ নভেম্বর ঘোষণা হবে ফলাফল। তাই শেষ পর্যায়ে প্রচার আরও তীব্র হওয়ার সম্ভাবনা।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এখন লড়াই শুধু আসন ভাগাভাগির নয় তরুণ ভোটারদের মন জয়েরও।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+