Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'উপহার নিয়ে আসবেন না, প্রধানমন্ত্রী মোদীকে ভোট দিন', বিয়ের কার্ড ঘিরে শোরগোল নেটপাড়ায়

আজব আবদার। অতিথিদের কাছে প্রধানমন্ত্রী মোদীকে ভোট দেওয়ার অনুরোধ। ছেলের বিয়ের কার্ডে অতিথিদের উপহার না নিয়ে আসার কথা লিখে তার পরিবর্তে প্রধানমন্ত্রী মোদীকে ভোট দেওয়ার অনুরোধ করেছেন তেলেঙ্গানার এক ব্যক্তি। সেই বিয়ের কার্ড সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হইচই ফেলে দিয়েছে।

তেলেঙ্গানার সঙ্গারেড্ডি জেলার বাসিন্দা নন্দিকান্তি নরসিমালু তাঁর ছেলের বিয়ের কার্ডে আমন্ত্রিতদের জন্য এই কথাই লিখেছেন। ৪ এপ্রিল তাঁর ছেলের বিয়ে। সেই বিয়েতে যাঁদের তিনি আমন্ত্রণ করেছেন তাঁদের সকলকেই লোকসভা ভোটে প্রধানমন্ত্রী মোদীকে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি। এবং সেটাই ছেলের বিয়ের সেরা উপহার হবে বলেও জানিয়েছেন নরসিমালু।

Marriage

আগামী ৪ এপ্রিল পটানচেরুতে নরসিমালুর একমাত্র ছেলে সাই কুমারের বিয়ে। কনের নাম মহিমা রানি। কাঠের জিনিসপত্র সাপ্লাইয়ের ব্যবসা করেন নরসিমালু। তিনি জানিয়েছেন পরিবারের সকলের সঙ্গে পরামর্শ করেই তিনি এই আমন্ত্রণ পত্রটি ছাপিয়ে ছিলেন। সকলে তাঁর সিদ্ধান্তে খুশি মনে রাজিও হয়েছেন।

যদিও এই প্রথম নরসিমালু এমন ঘটনা ঘটাননি। ২০১৯ সালের লোকসভা ভোটের এমন ঘটনা ঘটেছিল। সেবারও প্রধানমন্ত্রী মোদীর এক অনুরাগী বা ভক্ত এরকম বিয়ের কার্ড ছাপিয়েছিলেন। সেবারও তিনি অতিথিদের উপহার না এসে প্রধানমন্ত্রী মোদীকে ভোটদানের অনুরোধ জানিয়েছিলেন। এই নিয়ে উত্তরাখণ্ডের সেই বাসিন্দাকে নোটিসও পাঠিয়েছিল নির্বাচন কমিশন। সেবারও নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছিল। এবার যদিও এখনও পর্যন্ত নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ করা হয়নি।

যদিও গোটা দেশেই নির্বাচনী বিধি লাগু হয়ে গিয়েছে। আগামী ১৯ এপ্রিল গোটা দেশেই প্রথম দফার নির্বাচন। সেকারণে আদর্শ আচরণবিধির মাঝেই এই ধরনের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। নেট পাড়ায় এই নিয়ে হই হই শুরু হয়ে গিয়েছে। সাত দফায় লোকসভা ভোট এবার ১৯ এপ্রিল থেকে শুরু হয়ে ২ জুন শেষ হচ্ছে। ৪ জুন ফলাফল ঘোষণা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+