বিহারে সরকারের দুই বড় শরিকের ঝগড়া চরমে! নীতীশের পায়ের ধুলোর সঙ্গে তুলনা বিজেপি নেতাকে
পটনায় বন্যা নিয়ে সরকারের দুই শরিকের বাক যুদ্ধ চরমে। রাজ্য সরকার তথা নীতীশ কুমার পটনায় যেভাবে বন্যা পরিস্থিতির মোকাবিলা করেছে, তাঁকে অদক্ষ বলে বর্ণনা করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং।
পটনায় বন্যা নিয়ে সরকারের দুই শরিকের বাক যুদ্ধ চরমে। রাজ্য সরকার তথা নীতীশ কুমার পটনায় যেভাবে বন্যা পরিস্থিতির মোকাবিলা করেছে, তাঁকে অদক্ষ বলে বর্ণনা করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। এর ২৪ ঘন্টা পরেই তাঁকে পাল্টা আক্রমণ করেছে জেডিইউ। তারা বলেছে, এই ধরনের মন্তব্যের জন্য উপযুক্ত নন গিরিরাজ সিং।

নীতীশের পায়ের ধুলোর সঙ্গে তুলনা
জেডিইউ মুখপত্র সঞ্জয় সিং বলেছেন, নীতীশ কুমারের পায়ের ধুলোর সঙ্গে তুলনা করা যায় না গিরিরাজ সিংকে। শুধুমাত্র মহাদেবের নাম করে কেউ নেতা হয়ে যেতে পারে না বলেও কটাক্ষ করা হয়েছে।
গিরিরাজ সিং এর আগে একাধিকবার বিহারের জনতা দল ইউনাইটেড এবং বিজেপি সরকারের বিরুদ্ধে আক্রমণ করেছেন, বন্যা পরিস্থিতি মোকাবিলা নিয়ে সমালোচনা করেছেন। শুক্রবার তিনি বলেন, একজন নেতাকে প্রশংসার পাশাপাশি দোষের কথাও শুনতে হয়। পাটনায় ভারী বৃষ্টির জেরে যে ঘটনা ঘটেছে, তার জন্য তিনি নীতীশ কুমার এবং সুশীল মোদীকে দায়ী করেন।
গিরিরাজ সিং অভিযোগ করে বলেছেন, যখন আবহাওয়া দফতর জানাচ্ছে পাটনায় ভারী বৃষ্টি হতে পারে, সেই সময় বিহার সরকার সতর্কতামূলক কোনও ব্যবস্থাই গ্রহণ করেনি বলে অভিযোগ করেন এই কেন্দ্রীয় মন্ত্রী।

বিজেপিকে আক্রমণ জেডিইউ-এর
এরপর পাল্টা আক্রমণ করে জেডিইউ। তারা বলে পাটনার এই পরিস্থিতির জন্য বিজেপি অনেক বেশি দায়ী। কেননা নগরোন্নয়ন দফতর এই দলের কাছেই রয়েছে। তাছাড়া পাটনার মেয়রও বিজেপির। এছাড়াও বিজেপি এই বিধানসভা এলাকায় শক্তিশালী ১৯৯০ সাল থেকে।

এনডিএ-র সমালোচনায় আরজেডি
এদিকে এনডিএ-র দুই শরিকের বাক যুদ্ধকে কটাক্ষ করেছে রাজ্যের প্রধান বিরোধী আরজেডি। তারা বলছে পাটনার পরিস্থিতির জন্য বিজেপি কিংবা জেডিইউ নয়, দায়ী এনডিএ-ই। বলেছেন আরজেডির জাতীয় মুখপত্র মনোজ ঝা।
-
বাংলা-বিহারের কয়েকটি জেলা নিয়ে গঠিত হতে চলেছে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল! ভাইরাল পোস্ট নিয়ে কোন সত্য সামনে এল? -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলায় বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা -
নতুন রাজ্যপালকে তুমুল আক্রমণ মুখ্যমন্ত্রীর, আনন্দ বোসকে ভয় দেখিয়ে সরানোর অভিযোগ মমতার -
এপ্রিলের অপেক্ষা নয়, আজ থেকেই মিলবে ‘যুবসাথী'!খেতমজুর প্রকল্পেও নতুন ঘোষণা মমতার -
রাষ্ট্রপতির শিলিগুড়ির অনুষ্ঠানে অনুপস্থিত মুখ্যমন্ত্রী মমতা, তীব্র ক্ষোভপ্রকাশ দ্রৌপদী মুর্মুর -
ডিএ মামলায় নতুন ধোঁয়াশা! বকেয়া ভাতা কী পাবেন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষাকর্মীরা? জল্পনা তুঙ্গে -
পশ্চিম এশিয়ার সংঘাতের ছায়া হেঁশেলে! এলপিজি ঘাটতির আশঙ্কায় উৎপাদন বাড়াতে তেল সংস্থাগুলিকে নির্দেশ কেন্দ্রের -
বসন্তের শুরুতেই বৃষ্টির ইঙ্গিত! এই সমস্ত জায়গাগুলিতে জারি হলুদ সতর্কতা, কী জানাচ্ছে হাওয়া অফিস? -
শিলিগুড়িতে রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ! এবার মুখ্যসচিবের কাছে জবাব চাইল কেন্দ্র -
Aahar 2026: খাদ্য বাণিজ্য মেলার ঊর্ধ্বে উঠে 'আহার ২০২৬' এখন এশিয়ার সর্ববৃহৎ গ্লোবাল ডেস্টিনেশন -
T20 World Cup 2026 Final: নরেন্দ্র মোদী স্টেডিয়াম কি আনলাকি? ভারতের কেমন রেকর্ড আহমেদাবাদের মাঠে, একনজরে পরিসংখ্যান -
হামলার জন্য প্রতিবেশী দেশগুলির কাছে ক্ষমা চাইলেন ইরানের রাষ্ট্রপতি












Click it and Unblock the Notifications